
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে ব্যাটিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ম্যাথু হেইডেনকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স। আজ এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ক্রিকেট ক্যারিয়ারে নিজের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন হেইডেন। তাঁর দারুণ অভিজ্ঞতা নিজেদের ব্যাটিং ইউনিটকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস গুজরাটের। আইপিএলের আরও একটি মৌসুমকে সামনে রেখে নতুন উদ্যম প্রস্তুত হয়ে নামতেই হেইডেনকে দলে যুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটারকে।
হেইডেনকে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করার পর গুজরাটের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি বলেন, ‘আমাদের যাত্রার গুরুত্বপূর্ণ সময়ে হেইডেনকে নেওয়া হলো। একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমরা সব সময়ই দারুণ এবং দীর্ঘমেয়াদি সাফল্যের দিকে নজর দিই। সর্বোচ্চ পর্যায়ে হেইডেনের অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর সক্ষমতা সামনের দিনগুলোতে আমাদের ব্যাটিং লাইনকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।’
নিজের নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হেইডেনও। গুজরাটের কোচ হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘ভালো ব্যাটিং প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে, আর দুর্দান্ত ব্যাটিং পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। গুজরাট টাইটান্সে আমরা সেই মানদণ্ডই স্থাপন করতে চাই।’
অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণে ২৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হেইডেন। ব্যাট হাতে করেছেন ১৫ হাজারের বেশি রান। অজিদের একাধিক আইসিসি টুর্নামেন্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাবেক ব্যাটারের। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং পাওয়ারপ্লের জন্য আদর্শ বলে মনে করা হয়। আইপিএলেও ৩২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে হেইডেনের। এখন কোচ হিসেবে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে দুই দিন আগেই। তবে যে বিশ্বকাপ নিয়ে এত আলোচনা, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থেমে যাবে! এখনো অনেক দল দেশেই ফিরতে পারেনি। কেন টুর্নামেন্ট শেষ হওয়ার পরও দলগুলো বাড়ি ফিরতে পারেনি, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) প্রশ্ন ছুড়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল
২৪ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা ক্রিকেটার অমিত মিশ্রর বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে কানপুরের একটি আদালতে মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী গরিমা তিওয়ারি। সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে আজ শুরু হচ্ছে শেষ ষোলো। রাতে প্রথম লেগের অনেক ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে নিউক্যাসল-বার্সেলোনা ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
উইকেট কেমন আচরণ করবে—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগেই এটা নিয়ে আলাপ-আলোচনা হয় বেশি। ‘ধানখেতের উইকেট’ নামে পরিচিত মিরপুরকে কাঠগড়ায় তোলা হয়েছে অনেক বার। দরজায় যখন কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, তখন মিরপুরের উইকেট নিয়ে শুরু হয়েছে অনেক কথাবার্তা।
২ ঘণ্টা আগে