
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। মিরপুরে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাহিদ রানা ও হাসান মাহমুদের পরিবর্তে এসেছেন ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। মিরপুর টেস্টেও দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মুরাদের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। যাঁদের মধ্যে মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক শান্ত ও মুমিনুল হকও খণ্ডকালীন স্পিনার হিসেবে কাজ করতে পারেন। পেস আক্রমণে আছেন ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। লিটন দাস উইকেটরক্ষকের দায়িত্বে আছেন।
বাংলাদেশের মতো আয়ারল্যান্ডও একাদশে এক পরিবর্তন এনেছে। ক্রেগ ইয়াংয়ের পরিবর্তে এসেছেন গ্যাভিন হোয়ে। আগে ২ ওয়ানডে খেললেও আজই হোয়ের টেস্টে অভিষেক হয়েছে। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হেরে গিয়েছিল আয়ারল্যান্ড। মিরপুরে আজ আইরিশরা নামছে সিরিজ রক্ষার মিশনে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাডে কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস, গ্যাভিন হোয়ে।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৮ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে