১৯৯২ সাল থেকে দুঃস্বপ্নের শুরু। বৃষ্টির বাধা, ল্যানস ক্লুজনার-অ্যালান ডোনাল্ডের ভুল বোঝাবুঝিতে রানআউট, ডেল স্টেইনের কান্না—দক্ষিণ আফ্রিকার ভক্ত-সমর্থকদের এতদিন এগুলো তাড়া করত দুঃস্বপ্নের মতো। ৩২ বছরের সেই জুজু আজ প্রোটিয়ারা কাটাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকা যে কখনো আইসিসি ইভেন্টের শিরোপা জেতেনি তা নয়। ১৯৯৮ সালে বাংলাদেশে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জেতে প্রোটিয়ারা। তবে বিশ্বকাপ এলেই মুখ লুকাতে হতো দক্ষিণ আফ্রিকাকে। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আগের সাতবার সেমিফাইনালে আটকে গেছে প্রোটিয়ারা। গ্রায়েম স্মিথ, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা যেখানে সেমিতেই ধরা খেয়েছেন বারবার, এইডেন মার্করামের নেতৃত্বে প্রোটিয়ারা এবার উঠল স্বপ্নের ফাইনালে। ত্রিনিদাদে আজ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চোকার্স তকমা দূর করে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে মাত্র এক জয় দূরে প্রোটিয়ারা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন বলেন, ‘তিনি (মার্করাম) খুব দারণ অধিনায়ক এবং সব সময় মাথা ঠান্ডা থাকেন। জয়টা আমরা উপভোগ করছি এবং আগামীকাল এমনটা আবারও করব।’
টস জিতে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাই যেন বুমেরাং হয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আফগানরা ১১.৫ ওভারে অলআউট হয়েছে ৫৬ রানে। আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০ রান ছাড়া বাকি আফগান ব্যাটারদের স্কোর ছিল মোবাইল নম্বরের মতো। ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন ইয়ানসেন। যার মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইবকে ফিরিয়ে আফগানদের ধস নামানো শুরু হয় ইয়ানসেনের হাত ধরেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘ছেলেরা দারুণ খেলেছে এবং সুন্দরভাবে তা বাস্তবায়ন করেছে। পরিকল্পনায় শুধু অটুট থাকা ও সেরা বোলিং করাই ছিল আমাদের লক্ষ্য। উইকেটের মূল্যায়ন ঠিকমতো করতে পেরেছি এবং সেটা সাধারণভাবেই বাস্তবায়ন করতে চেয়েছি।’
আরও পড়ুন:

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে