আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম টানা চার ম্যাচে চার ফিফটি করে দেখিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম। ২০১২ সালে একই পথে হাঁটেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
এই অভিজাত ক্লাবে নাম আছে নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস ও কানাডার রায়ান পাঠানের। ফ্রান্সের ১৮ বছর বয়সী গুস্তাভ ম্যাককেয়ন এই মাইলফলকে পা রেখেছেন বেশি দিন হয়নি। অবশ্য এই তিনজনের দেশ প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তির মধ্যে পড়ে না। তার পরও রেকর্ড বলে কথা।
এবার তাঁরা ক্লাবের নতুন সদস্যও পেয়ে গেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে চার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সংক্ষিপ্ত সদস্যের ক্লাবটিতে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্ররিক্স। গতকাল ব্রিস্টলে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
সাম্প্রতিক সময়ে ২০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন হেন্ডরিক্স। গত মাসে এই ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে ৫৩ ও ৭০ রানের ইনিংস। এবার আইরিশদের বিপক্ষে ৫৩ বলে ৭৬ রানের ইনিংস খেললেন এই ওপেনার। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার কুইন্টন ডি কককে হারালেও হেন্ডরিক্স ও এইডেন মার্করামের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে ত্রিস্তান স্টাবস ১১ বলে ২৪ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৭ বলে ২১ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২১১ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।
রান তাড়া করতে নেমে ভালো জবাব দিতে থাকে আয়ারল্যান্ডও। কিন্তু তাদের দুর্ভাগ্য, শেষ দিকে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৯০ রানে থেমে যায়। অধিনায়ক লোকান টাকার খেলেন ৩৮ বলে ৭৮ রানের ইনিংস। জর্জ ডকরেল করেন ৪৩ রান।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে