বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল কেন উইলিয়ামসনের। তবে সেটা আর হচ্ছে না। হাঁটুর চোঁটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বাদ পড়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। উইলিয়ামসনের পাশাপাশি আরও এক ক্রিকেটারকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন কাইল জেমিসন।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। উইলিয়াসন ও জেমিসনের পরিবর্তে এসেছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাচিন ও ডাফি খেলেছেন ১৮ ও ১০ ম্যাচ। ১১ ও ১০ উইকেট নিয়েছেন রাচিন ও ডাফি।
রাচিন, ডাফিকে নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জ্যাকব অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সে সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা আনতে কঠোর পরিশ্রম করেছে। তিন সংস্করণের ক্রিকেটে শেখা ও উন্নতি করতে রাচিনের অনেক আগ্রহ রয়েছে।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। অন্যদিকে জেমিসনের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড। কারণ আগামী বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘কেইন ও কাইল দুই জনকেই আমরা সম্ভাব্য সেরা অবস্থায় চাচ্ছি। সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট রয়েছে।’
নেপিয়ারে আজ চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। একই মাঠে ২৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৮ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে