দিনের শুরুতে বৃষ্টি আর শেষদিকে আলোকস্বল্পতা—সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে খেলা হলো ৭৪.৪ ওভার। তবে খারাপ আবহাওয়ার মধ্যেও দেখা গেল দুই সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের আগে লোকেশ রাহুলের একলা লড়াইয়ের পর চা বিরতির আগে ডিন এলগার পেলেন তিন অঙ্কের রানের দেখা। দিন শেষেও এগিয়ে তার দল। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৫৬ রান দিয়ে দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের চেয়ে প্রোটিয়ারা এগিয়ে ১১ রানে।
এলগারের ১৪ তম টেস্ট সেঞ্চুরিটি এলো তিন বছরের কাছাকাছি সময়ের পর। তাঁর ২১১ বলে ১৪০ রানের ইনিংসে ছিল ২৩ চার। আগামীকাল মার্কো ইয়ানসেনকে (৩) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন এই বাঁহাতি ব্যাটার। প্রোটিয়াদের তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি।
শুরুতেই ওপেনার এইডেন মার্করামকে (৫) হারানোর ধাক্কাটা সামাল দেন এলগার। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির (২৮) সঙ্গে ৯৩ ও চতুর্থ উইকেটে ডেভিড বেডিংহামের (৫৬) সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে প্রোটিয়াদের স্কোরটা বাড়াতে থাকেন তিনি।
সারা দিনে ভারতের সফল বোলার বলতে দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। সিরাজ ফেরান মার্করাম ও অভিষেক টেস্ট খেলতে নামা বেডিংহামকে। বুমরার শিকার জর্জি ও কিগান পিটারসেন (২)।
এর আগে ৮ উইকেটে ২০৮ রান নিয়ে দিন শুরু করা ভারত টিকতে পেরেছে মাত্র ৮.৪ ওভার। ব্যক্তিগত ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে রাহুল অষ্টম টেস্ট সেঞ্চুরি উদ্যাপন করেন ১৩৩ বলে। শেষ উইকেট হিসেবে তিনি ১০১ রানে নন্দ্র বারগারের বলে বোল্ড হলে ভারতের প্রথম ইনিংস থামে ৬৭.৪ ওভারে ২৪৫ রানে। আগেরদিন সফরকারীদের চেপে ধরে ৫ উইকেট নেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে