
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের মেয়ে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে দেশটির ক্রিকেটাঙ্গনে। এই ইস্যুতে এবার পিসিবিকে ধুয়ে দিলেন সাবেক তারকা ক্রিকেটার ইউনিস খান।
এই জরিমানাকে অতিরিক্ত উল্লেখ করেছেন ইউনিস। একই সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি, ‘নাসিম ইতোমধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে, তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই পোস্টটি করেছিল—যাকে সে বরখাস্তও করেছে। এমন পরিস্থিতিতে বোর্ড চাইলে সতর্কবার্তা বা কম জরিমানার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে পারত। বোর্ডের কাজ খেলোয়াড়দের রক্ষা করা।’
ইরান যুদ্ধের কারণে তেল সাশ্রয় করতে দর্শকশূন্য গ্যালারিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছিল পিসিবি। এই ঘোষণার পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পিএসএলের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম। ম্যাচের আগে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছিল পিসিবির মিডিয়া অ্যাকাউন্টে।
পিসিবির পোস্ট কোট-টুইট করে নাসিম লিখেছিলেন, ‘তাঁর (মরিয়ম নাওয়াজ) কেন লর্ডসের রাণীর মতো আচরণ করা হচ্ছে?’ । নাসিমের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিশ্বজুড়ে তেলের তীব্র সংকট চলছে। তাই তেল সাশ্রয়ে দর্শকশূন্য গ্যালারিতে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। সেখানে মরিয়মের এভাবে মাঠে আসাকে ভালোভাবে নিতে পারেননি নাসিম। সেই ক্ষোভ থেকেই এই মন্তব্য করেন তিনি।
অবশ্য কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন নাসিম। পরে দাবি করা হয় যে পাকিস্তানি বোলারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে তাতে মন গলেনি পিসিবির। সংস্থাটি জানায়, নাসিমের মন্তব্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও মিডিয়া নীতিমালার লঙ্ঘনের সামিল। বিশেষ করে আচরণবিধির ২.২৩ ধারায় বোর্ড, তার কর্মকর্তা বা নীতিমালা নিয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নিজের এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান নাসিম। তাতেও জরিমানা থেকে রেহাই পাননি তিনি।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে