হুট করে অবসর নেওয়া খেলাধুলার জগতে প্রায় দেখা যায়। ক্রিকেট হোক বা ফুটবল, কেউবা পুরো খেলা থেকে অবসর নিচ্ছেন। কেউবা আন্তর্জাতিক, ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা থেকে নিজেকে বিরত রাখছেন। ইমাদ ওয়াসিমও তেমনই এক ক্রিকেটার।
পাকিস্তানের জার্সিতে ইমাদ সর্বশেষ খেলেছেন গত বছরের এপ্রিলে। ২৪ এপ্রিল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ। এরপর নভেম্বরে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দুই-আড়াই মাস পর পাকিস্তানের জার্সিতে আবার তাঁর ফেরার কথা শোনা যাচ্ছে। পাকিস্তানের স্থানীয় এক ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন ইমাদ। পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, ‘আমি একটা ব্যাপারে স্বচ্ছতা চাই। এটা হচ্ছে কেমন দায়িত্ব আমাকে দেওয়া হবে। শুধু অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। দায়িত্ব নিয়ে দলকে আমি কোথায় নিয়ে যেতে চাই অথবা সিনিয়র খেলোয়াড়দের যে দলটা রয়েছে, তারা কোথায় দেখতে চায়, সেখানে একটা ব্যাপার রয়েছে। তাই আমি পাকিস্তানের হয়ে ঠিকভাবে ক্রিকেট খেলতে চাই।’
হুট করে অবসরের সিদ্ধান্তের কথা ঘুরে ফিরে এসেছে ইমাদের সেই সাক্ষাৎকারে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘আমি আপনাকে বলতে চাই যে সিদ্ধান্ত যেটা আমি নিয়েছিলাম, সেটা শতভাগ ভেবেই নিয়েছি। দিনশেষে সেটা আমার সিদ্ধান্তই ছিল। তবে আপনি কখনোই জানবেন না যে পাকিস্তানের কখন আপনাকে দরকার হবে। এ ব্যাপারে আপনার কিছু না কিছু করতে হবে।’
অবসরের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন ইমাদ। মেলবোর্ন স্টার্সের হয়ে বিগব্যাশের ২০২৩-২৪ মৌসুমে তিনি খেলেন ৮ ম্যাচ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-টোয়েন্টিতে তিনি খেলছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়ায় ভুল কিছু নেই। মানসিকভাবে সবাই ঠিক থাকে না সবসময়। তাই সত্যিই আমি এখনো খুব খুশি। বিশ্বব্যাপী আমি ক্রিকেট খেলে বেড়াচ্ছি। এর আগেও আমি খেলেছি। তবে হ্যাঁ, আমি আশাবাদী যে ভালো কিছু সামনে আসছে।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে