
দুই বছরের বেশি সময় পর জাতীয় দলের হয়ে মাঠে নামলেন। ফেরাটাও হয়েছে দুর্দান্ত, কিন্তু দ্বিতীয় সেশনের শেষ বলে উজ্জ্বল প্রত্যাবর্তনটা আক্ষেপে রূপ নিল সাদমান ইসলামের। ৯৩ রানে মোহাম্মদ আলীর দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন এ বাঁহাতি ব্যাটার।
সাদমানের সেঞ্চুরির আক্ষেপের পরও রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশও। আজ তৃতীয় দিন দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ১৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।
কোনো উইকেটে না হারিয়ে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে তুলেছিল ২ উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় সেশনেও হারিয়েছে গুরুত্বপূর্ণ উইকেট–রান জমা করেছে ৬৩।
দিনের শুরুতেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির হাসান। ব্যাট ছুঁয়ে পেছনে যায় বল, বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির।
৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ও শান্ত জুটি বড় করার চেষ্টা করেন। সেটি হতে দেননি খুররম শাহজাদ। ২৭তম ওভারের শেষ বলে খুররমের দারুণ এক ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১৬)। ভাঙে ২২ রানের জুটি।
৫৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠে। ছন্দে থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৯৪ রানের দারুণ একটি জুটি গড়েন সাদমান। দুজনে তুলে নেন ফিফটিও। ১৯তম টেস্ট সেঞ্চুরির পর খুররাম শান্তকে আউট করা প্রায় একই রকম ডেলিভারিতে বোল্ড করেন মুমিনুলকে (৫০)। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।
চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরেকটি জুটি গড়েন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৬৬তম ওভারে মোহাম্মদ আলীর গুড লেংথের বল ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন সাদমান। বোল্ড হয়ে ফেরেন ১৮৩ বলে ৯৩ রান করে। ইনিংসে ছিল ১২টি চারের বাউন্ডারি।
তার আগেও একবার বেঁচে যান রিভিউ নিয়ে। ৫৭ রানের সময় সাদমানের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন স্পিনার সালমান আলী আঘা। আম্পায়ার আউট ঘোষণার পর রিভিউ নিয়ে বেঁচে যান সাদমান।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে