
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে নাহিদ রানাকে গতকাল অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ তিনি রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশ্যে। ৩ মে তাঁর দল পেশোয়ার জালমি খেলতে নামবে শিরোপা নির্ধারণী ফাইনালে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও এবার তিনি খেলবেন পিএসএলে। আজ দুপুরে বাংলাদেশের গতিতারকা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এক আনসার সদস্যের সঙ্গে ছবি তুলেছেন।
রানা এনওসি পেয়েছেন দুই ভাগে। এবারের পিএসএলে ৪ ম্যাচে ৫.৪২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। যাঁর মধ্যে এক ম্যাচে ৪ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রথম দফায় এনওসি পেয়ে ১৪ এপ্রিল দেশে ফিরেছিলেন তিনি। এবার তিনি যাবেন ফাইনাল খেলতে। করাচিতে পরশু ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পেশোয়ার জালমি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায় রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিংয়ের পাশাপাশি বাউন্সার, ইয়র্কারে ভড়কে দিচ্ছেন ব্যাটারদের। ১১ ওয়ানডের ক্যারিয়ারে পেয়েছেন ২১ উইকেট। ইনিংসে দুইবার ৫ উইকেট পেয়েছেন। দুটিই এসেছে গত দুই মাসে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
পেশোয়ার ফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসমেন-ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল ফাইনালে পেশোয়ারের মুখোমুখি হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দলে রাখা হয়নি রানাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সর্বসাকল্যে খেলেছেন ১ ম্যাচ। শারজায় গত বছর আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভারে ৫০ রানে নিয়েছিলেন ২ উইকেট।
৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল। গতকাল পিসিবি টিকিটের দাম প্রকাশ করেছে। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য ওয়াকার ইউনিস প্রান্তের টিকিটের দাম ৮ হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫২০ টাকা। জহির আব্বাস এনক্লোজার ও পিসিবি গ্যালারির টিকিটের দাম ১০ হাজার (৪৪০০ টাকা) ও ১২ হাজার রুপি (৫২৮১ টাকা)। পিএসএল ফাইনাল শেষে রানার ব্যস্ততা শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটে। ৮ মে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট সিলেটে মাঠে গড়াবে ১৬ মে।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে