
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছরের পথচলা আজ শেষ হলো নাজমুল হাসান পাপনের। নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ফারুক আহমেদ। সভাপতি হয়েই দেশের ক্রিকেটের গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন ফারুক।
বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ বিসিবির ভার্চুয়াল মিটিংয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাপন। পাপনের পরিবর্তে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রথম পছন্দ’ ফারুক বিসিবির ১৫ তম সভাপতি। সচিবালয়ে জরুরি সভা শেষে লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বিসিবির মিডিয়া টিমকে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধানতম কাজ দেশের ক্রিকেটের সম্মান ফিরিয়ে আনা। দেশের মুখ উজ্জ্বল করা।’
উপমহাদেশের ক্রিকেট দলের পারফরম্যান্সে সামাজিক মাধ্যমের প্রভাব পড়া নতুন কিছু নয়। ভালো পারফরম্যান্সে যেমন একের পর এক প্রশংসা কুড়োয় দল, তেমনি বাজে সময়ে নেটিজেনরা দলকে নিয়ে বিদ্রুপ করতেও বিন্দুমাত্র ভাবেন না। বোর্ড সভাপতির দিকেই বেশির ভাগ সময় ধেয়ে আসে সমালোচনার তির। ফারুক যেন তেমন কথাই বলতে চেয়েছেন আজ সচিবালয়ে, ‘আমরা যেন পথভ্রষ্ট না হই। মদ্দা কথা, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে প্রথম বোর্ড সভাপতি এই ফারুক। আপাতত ফারুক বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অক্টোবর পর্যন্ত বোর্ডের নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন। বাংলাদেশ সময় বেলা ৩টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করবেন তিনি।
বিসিবিতে কাজ করা সাবেক অধিনায়ক ফারুকের জন্য নতুন নয়। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফারুক জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর প্রথম মেয়াদ ছিল সাফল্যময়। তিনি প্রধান নির্বাচক থাকাকালীন বাংলাদেশ ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথম পর্বের গণ্ডি পেরিয়েছিল। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো দেশের উজ্জ্বল সব তারকার আগমন তিনি প্রধান নির্বাচক থাকার সময়েই।
বিসিবির প্রধান নির্বাচকের পদটি ২০১৩ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো অলংকৃত করেন ফারুক। ২০১৬ সালের জুন পর্যন্ত এই দায়িত্ব চালিয়ে যান তিনি। এ সময়েও বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সেরা সময় কাটায়। তবে বিতর্কিত দ্বিস্তর বিশিষ্ট দল নির্বাচন পদ্ধতির প্রতিবাদে ফারুক ২০১৬ সালের জুনে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে