
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই তাওহীদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক জানিয়েছেন, কুঁচকির চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে হৃদয়ের। বিসিবি নির্বাচকদের তাই হৃদয়কে ছাড়া দল গঠন করতে হচ্ছে।
জাতীয় লিগে ফুটবল খেলতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন হৃদয়। সার্জনের পরামর্শ অনুযায়ী এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি। বাংলাদেশের এই তরুণ ব্যাটারের বিকল্প খুঁজতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। হৃদয়ের মতো নাজমুল হোসেন শান্তও নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
শান্ত আজ ফিটনেস পরীক্ষা দেবেন। পরীক্ষায় পাস করতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকার সম্ভাবনা তাঁর রয়েছে।
শান্ত শারজায় ৯ নভেম্বর আফগানিস্তানের সিরিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন। এ কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে পারেননি তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে দুটি সিরিজই তিনি মিস করছেন। নিয়মিত অধিনায়ক শান্তর পরিবর্তে বাংলাদেশকে এখন নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। শান্ত পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিলেন এত দিন। সপ্তাহখানেক ফিটনেস ট্রেইনারের সঙ্গে হালকা ফিল্ডিং ও ব্যাটিং অনুশীলনও করেছেন।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ১২ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১৮ ও ২০ ডিসেম্বর।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে