শেফিল্ড শিল্ডের ফাইনালের আগে বড় ধাক্কাই খেল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দলের সেরা ব্যাটারকে পাচ্ছে না তারা। শখের সাইকেল চালানোই এবার কাল হয়েছে ক্যামেরন ব্যানক্রফটের।
সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছেন ব্যানক্রফট। কনকাশন সমস্যার কারণে তাই ফাইনাল খেলা হচ্ছে না তাঁর। ৯১৪ রান করা তাসমানিয়ার ব্যাটার বিউ ওয়েবস্টারের পর অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর ৭৭৮ রানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। দলকে ফাইনালে তুলতে ৪৮.৬২ গড়ে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে এই রান করেছেন ৩১ বছর বয়সী ব্যাটার।
দুর্দান্ত ছন্দে থাকা ব্যানক্রফটের ছিটকে যাওয়া তাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জন্য বিশাল ধাক্কাই। আগামী বৃহস্পতিবার আবার টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে তারা। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ তাসমানিয়া। ব্যানক্রফট ছিটকে যাওয়ায় তাই নিশ্চিতভাবেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনিংয়েও পরিবর্তন আসছে।
অধিনায়ক স্যাম হোয়াইটম্যানের সঙ্গে উদ্বোধনী জুটিতে যাদের নাম বেশি আসছে তারা হচ্ছেন ডার্সি শর্ট এবং টিগ ওয়াইলি। এই দুজনের বাইরে জেইডেন গুডউইনকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
শেফিল্ড শিল্ডে গত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ছন্দে আছেন ব্যানক্রফট। সর্বশেষ মৌসুমে তো ৯৪৫ রানে শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন। ধারাবাহিক ছন্দের কারণে তাই আবারও অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পাওয়ার কথা ছিল তাঁর। পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার টেস্টকে বিদায় জানানোয় সেই সুযোগ তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ডাক পাননি তিনি। সাবেক বাঁহাতি ব্যাটারের জায়গা নিয়েছেন স্টিভেন স্মিথ। দীর্ঘ সংস্করণে চারে খেলা স্মিথ অবশ্য দলের চাহিদা পূরণ করতে পারেননি। সেদিক থেকে এখন পর্যন্ত ১০ টেস্ট খেলা ব্যানক্রফটের সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে