বেরসিক বৃষ্টি যেন নিউজিল্যান্ড-ভারত সিরিজের নিত্যসঙ্গী। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও চলছে বৃষ্টির খেলা। হ্যামিলটনের সেডন পার্কে আজ দ্বিতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি হলো পরিত্যক্ত।
দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৪.৫ ওভারে বিনা উইকেটে ভারত করে ২২ রান। এরপরই চলে আসে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কয়েক ঘণ্টা। খেলা যখন আবার শুরু হয়, তখন ২৯ ওভারে নিয়ে আসা হয় ম্যাচ। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পরপরই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। ষষ্ঠ ওভারের প্রথম বলে ধাওয়ানের উইকেট তুলে নেন ম্যাট হেনরি।
ধাওয়ানের বিদায়ের পর উইকেটে এসেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন সূর্যকুমার যাদব। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করেন ভারতীয় এই ব্যাটার। তার ঝোড়ো ব্যাটিংয়ে ভারতও দারুণ এগোচ্ছিল। ১২.৫ ওভারে ১ উইকেটে সফরকারীরা করেছিল ৮৯ রান। তবে তাতে বাদ সাধে বৃষ্টি। বৃষ্টি এতই বেশি হচ্ছিল যে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ৪২ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন শুভমন গিল। আর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে কিউইরাই।
গত শুক্রবার অকল্যান্ডে হয়েছিল নিউজিল্যান্ড-ভারত প্রথম ওয়ানডে। টসে হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত করেছিল ৭ উইকেটে ৩০৬ রান। জবাবে উইলিয়ামসন-টম ল্যাথামের ২২১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৭ উইকেটের বিশাল জয় পায় নিউজিল্যান্ড। ম্যাচ-সেরা হয়েছিলেন ল্যাথাম।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৩ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে