ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুই ভাইয়ের মুখোমুখি হওয়ার ঘটনা খুবই চিরপরিচিত দৃশ্য। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটু ভিন্ন ভূমিকায় মুখোমুখি হচ্ছেন কামরান আকমল ও উমর আকমল। যেখানে বড়ভাই কামরান হচ্ছেন কোচ ও ছোটভাই উমর থাকছেন খেলোয়াড় হিসেবে।
পিএসএলের অষ্টম মৌসুম শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারী। তার আগে কোয়েটায় ৫ ফেব্রুয়ারী প্রদর্শনী ম্যাচ খেলবে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এই ম্যাচে পেশোয়ারের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কামরান। আর কোয়েটার হয়ে খেলবেন উমর। তাছাড়া এই ম্যাচে পেশোয়ারের টিম মেন্টর হিসেবে কাজ করবেন ইনজামাম-উল-হক। আর এবারের মৌসুমে পেশোয়ার জালমিকে নেতৃত্বে দেবেন বাবর আজম।
২০১৬ থেকে ২০২২ পর্যন্ত পিএসএল খেলেছেন কামরান। সব মৌসুমেই তিনি খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। ৭৫ ম্যাচে ২৭.৩৮ গড় ও ১৩৬.৯৪ গড়ে করেছেন ১৯৭২ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১২ ফিফটি। পিএসএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হচ্ছেন কামরান। আর উমর ৩৭ ম্যাচে ৩১.১৩ গড় ও ১৪১.০৮ গড়ে করেছেন ৯৩৪ রান। উমর খেলেছেন লাহোর কালান্দার্স ও কোয়েটার হয়ে।
প্রদর্শনী ম্যাচের দল:
কোয়েটা গ্লাডিয়েটরস: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, বিসমিল্লাহ খান, উমর আকমল, সৌদ শাকিল, আহসান আলি, উমাইদ আসিফ, উমাইর বিন ইউসুফ, আইমাল খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, খুশদিল শাহ
পেশোয়ার জালমি: বাবর আজম (অধিনায়ক), হাসিবউল্লাহ খান, শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সুফিয়ান মুকিম, দানিশ আজিজ, মোহাম্মদ আজিজ (উইকেটরক্ষক), সালমান ইরশাদ, সাইম আইয়ুব, উসমান কাদির, আজম খান, হায়দার আলি, আমির জামাল, উসামা মীর

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩৮ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে