পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে নাম লিখিয়েই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কামরান আকমল। এবার পিসিবির নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ালেন কামরান আকমল।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্থানীয় এক সংবাদ চ্যানেলে ধারাভাষ্যকারের কাজ করবেন আকমল। স্বার্থের দ্বন্দ্ব এড়াতেই পিসিবির নির্বাচক কমিটি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন আকমল। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সিনিয়র ও জুনিয়রদের নির্বাচক প্যানেলে দায়িত্ব পাওয়া অনেক সম্মানের ছিল আমার কাছে। তবে অষ্টম পিএসএলে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমি চুক্তিবদ্ধ। স্বার্থের দ্বন্দ্বের ব্যাপারটিও আমি সম্মান করি। তাই নির্বাচকের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না। পিসিবিকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। পিসিবি আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে।’
২০১৬ থেকে ২০২২ পর্যন্ত পিএসএল খেলেছেন কামরান। সব মৌসুমেই তিনি খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। ৭৫ ম্যাচে ২৭.৩৮ গড় ও ১৩৬.৯৪ স্ট্রাইকরেটে করেছেন ১৯৭২ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১২ ফিফটি। পিএসএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এই উইকেটরক্ষক ব্যাটার। পিএসএলে সর্বোচ্চ ২৪১৩ রান করেছেন বাবর আজম।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
৪ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে