
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে বাংলাদেশ একেবারে অচেনা নয়। আইসিসি ইভেন্ট, নারী এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও খেলেছে। কিন্তু বাংলাদেশের মাঠে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি শ্রীলঙ্কার। এবার প্রথমবারের মতো লঙ্কানরা দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে লঙ্কান নারী ক্রিকেট দল।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবেন লঙ্কান নারী ক্রিকেটাররা। ওয়ানডে তিনটিই হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০, ২২ ও ২৫ এপ্রিল হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পৌঁছানোর পর এক দিন বিরতি দিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবেন লঙ্কান নারীরা। ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।
বাংলাদেশের মাঠে সবশেষ শ্রীলঙ্কা খেলেছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত নারী এশিয়া কাপে। সেবার লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে বাংলাদেশের মাঠে সবশেষ ওয়ানডে নারী ক্রিকেট দল খেলেছে আরও আগে। ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশে ওয়ানডে খেলেছিলেন লঙ্কান নারীরা। আর ২০০৯ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত নারী ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছিল বাংলাদেশে। সেই সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের তিনটি ওয়ানডেই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজ হবে রাতের আলোয়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সূচি
ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ
২০ এপ্রিল প্রথম ওয়ানডে
২২ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে
২৫ এপ্রিল তৃতীয় ওয়ানডে
*সব ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে
টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ
২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি
৩০ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি
২ মে তৃতীয় টি-টোয়েন্টি
* সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
৪ ঘণ্টা আগে