২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবকাঠামোগত কারণে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই খবর ভিত্তিহীন বলে দাবি করে।
নিউজ ১৮সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম গতকাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন মিথ্যা বলে দাবি করে গতকাল ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে—এমন খবরের সত্যি কোনো ভিত্তি নেই। আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে। তাদের কথাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম হবে ২০২৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্বকাপ থেকেই খেলবে ২০ দল। ২০ দলের এই টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। বিশ্বকাপ আয়োজনের কাজ পুরোদমে চলছে বলে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘দুই দেশেই ভেন্যু পরিদর্শনের কাজ শেষ হয়েছে। ২০২৪ এর জুনে টুর্নামেন্ট আয়োজনের কাজ পুরোদমে চলছে।’
২০০৭ থেকে ২০২২—এই ১৫ বছরে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট মৌসুম। দুবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩০ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে