
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ দল দেশে ফিরেছে ৪ সেপ্টেম্বর মাঝরাতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হকদের মতো ক্রিকেটারদের পাশাপাশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরেছেন। কিন্তু সাকিব আল হাসান দেশে না ফিরে চলে গেছেন ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। কেন তাঁকে কাউন্টিতে নেওয়া, সেই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ক্লাবটির ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট।
সাকিবকে সারে নিয়েছে এক ম্যাচের জন্য। অথচ যেকোনো টুর্নামেন্টে সাধারণত এক মৌসুম বা কমপক্ষে ৫-৬ ম্যাচের জন্য খেলোয়াড়কে নেওয়া হয়। এই ‘অদ্ভুতুড়ে চুক্তিতে’ সাকিবের ম্যাচ আজ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। টন্টনে সমারসেটের বিপক্ষে নামবে সাকিবের দল। ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। সাকিবকে এক ম্যাচের চুক্তিতে নেওয়ার কারণ হিসেবে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কথা উল্লেখ করেছেন। যেখানে দুই স্পিন বোলিং অলরাউন্ডার উইল জ্যাকস, ড্যান লরেন্সকে চার দিনের কাউন্টির ম্যাচে পাচ্ছে না সারে।
লরেন্স ওভালে ব্যস্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে। জ্যাকস ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের সিরিজে। ১১ সেপ্টেম্বর সাউদাম্পটনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিবকে অদ্ভুতুড়ে চুক্তিতে নেওয়ার ব্যাখ্যায় স্টুয়ার্ট বলেন, ‘আমরা এই সূচির ব্যাপারে আগেই সচেতন ছিলাম। যেখানে এই ম্যাচের সময় আমাদের একাধিক ক্রিকেটার ইংল্যান্ডের ম্যাচ খেলায় ব্যস্ত থাকবে। দুই স্পিন বোলিং অলরাউন্ডারকে আমরা মিস করব। সাকিবের মতো খেলোয়াড় নেওয়ার সুযোগ যখন এল, তখন সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেল।’
বাংলাদেশের হয়ে সাকিব এরই মধ্যে পার করেছেন ১৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রেকর্ডের পাশাপাশি রয়েছে অসংখ্য শিরোপা। সাকিবের অভিজ্ঞতা সারের অনেক উপকার করবে বলে আশা ডিরেক্টর অব ক্রিকেট স্টুয়ার্টের, ‘সাকিবের অনেক অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিং বোলিং দুই জায়গাতেই সে দারুণ দক্ষ। সে সারের জন্য কী করতে পারে, সেটা দেখতেই মুখিয়ে আছি।’
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, সাই সুদর্শনের পরিবর্তে সারেতে খেলবেন সাকিব। সুদর্শন ২০২৪-২৫ দলীপ ট্রফি খেলতে ভারতে ফিরেছেন। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। অন্যদিকে সাকিবের সারে ১১ ম্যাচে ১৯৩ পয়েন্ট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে। দুইয়ে থাকা সমারসেটের পয়েন্ট ১৬৯। তারাও খেলেছে ১১ ম্যাচ।
আরও খবর পড়ুন:

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে