যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি১০ লিগে খেলবে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে গত বছরই পার্টনারশিপ করেছে রাইডার্স। এবার তাদের সঙ্গে জুটি বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল তৈরি করেছে রংপুর রাইডার্স।
গতকাল প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্সের দল। আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন নাসির হোসেন, ফরহাদ রেজা-সহ ৬ বাংলাদেশি ক্রিকেটার। গত কয়েক মৌসুম আটলান্টা ফায়ারে খেলছেন নাসির। বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিয়েই দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের দলে বাকি ৪ বাংলাদেশি হলেন অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকি আর বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন লেন্ডল সিমন্স, রবিন উথাপ্পার মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজের সিমন্স ব্যাটিংয়ে দলের বড় শক্তি। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন ভারতের সাবেক ব্যাটার উথাপ্পা। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, পাকিস্তানের হাম্মাদ আজম, নিউজিল্যান্ডের গ্র্যান্ড ইলিয়টের থাকার কথাও নিশ্চিত করেছে রাইডার্স। ১৬ সদস্যের দলে আরও আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান, ভারতীয় পেসার শ্রীশান্ত, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার আমিলা আপোনসো।
গত ৬ বছর আবুধাবিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি১০ লিগ সফলভাবে আয়োজন করছে টি টেন গ্লোবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্স টি টেন লিগ। এই টুর্নামেন্টে খেলবে যুক্তরাষ্ট্রের ৬ দল। সবকিছু ঠিক থাকলে আগামি আগস্টে হওয়ার কথা এই টুর্নামেন্ট।
আটলান্টা রাইডার্স দল: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্থ (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপোনসো (শ্রীলঙ্কা)।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২০ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে