
২০২৬ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। সেই ফাইনাল দেখতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল। কিন্তু ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে যাচ্ছেন না বললেই চলে।
আইপিএল ফাইনালে আমন্ত্রণ পেলেও নাকভির সেখানে যাওয়ার সম্ভাবনা কম বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে। মূলত তাঁকে দেওয়া এই আমন্ত্রণপত্র আইসিসির এক সভাকে কেন্দ্র করে। অথচ এই আহমেদাবাদে ৩১ মে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভা। তাহলে নাকভি আইসিসির সভায় যোগ দেবেন কী করে? সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। তবে তিনি সরাসরি ভারতে না গিয়ে ভার্চুয়ালি আইসিসি সভায় যোগ দেবেন তিনি।
আইসিসি আগামী কয়েক দিনে একাধিক বৈঠকের আয়োজন করেছে। যার মধ্যে রয়েছে ২১ মে প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) সভা। ৩০ ও ৩১ মে আহমেদাবাদে দুই দিন ব্যাপী বোর্ড সভা হবে। বোর্ড সভার শেষ দিনে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে আইপিএল ফাইনাল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালের রাতে হবে বলে উচ্চপর্যায়ের ক্রিকেট কূটনীতিকদের আসার সম্ভাবনা বেশি।
প্রধান নির্বাহী কমিটির সভা হবে ভার্চুয়ালি। সেখানে ছেলেদের ক্রিকেটসংক্রান্ত কোনো বিষয় আলোচনায় থাকবে না বলে জানা গেছে। বরং মেয়েদের ক্রিকেট এবং ডেটা মনিটাইজেশন ও মোবাইল গেমিংয়ের মতো বাণিজ্যিক বিষয়গুলোই আলোচনার মূল কেন্দ্র হবে। এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুনর্গঠনের প্রস্তাবও সিইসি পর্যায়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আহমেদাবাদে ৩১ মে আইসিসি বোর্ড সভাতেই নেওয়া হবে।
২০১৯ থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত চলছে চার চক্র। প্রত্যেকবারই ৯টি করে দল অংশ নিচ্ছে। এই চক্রে সর্বনিম্ন ২ ম্যাচ এবং সর্বোচ্চ পাঁচ ম্যাচ হয়। ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যখন নিজেরা সিরিজ খেলে, তখন পাঁচ ম্যাচ খেলে। তবে ২০২৭-২৯ চক্র থেকে দেখা যেতে পারে ভিন্ন কিছুই। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান প্রথম চার চক্রের একটিতে না খেললেও নতুন চক্রে হয়তো দেখা যাবে। সেক্ষেত্রে এক ম্যাচের টেস্ট সিরিজও টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত হতে পারে। দেখা যাক, ৩১ মে আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় কী সিদ্ধান্ত নেওয়া হয়।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১০ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে