
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ওয়ানডে সিরিজ শেষে দুই দল খেলছে টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন নাহিদ রানা-মোস্তাফিজুর রহমানরা। র্যাঙ্কিংয়ে শুধুই এগিয়ে চলেছেন তাঁরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত ২৩ এপ্রিল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। স্বাগতিকদের ওয়ানডে সিরিজ জয়ের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন রানা। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৪৮১। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে তিনি পেয়েছেন সিরিজসেরার পুরস্কার।
পায়ের অস্বস্তির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি মোস্তাফিজ। তৃতীয় ওয়ানডেতে ফিরেই ৫ উইকেট নিয়েছেন। সাদা বলের এই সংস্করণে এটা তাঁর ষষ্ঠবারের মতো এক ইনিংসে ৫ উইকেটের কীর্তি। আইসিসি আজ হালনাগাদ করার পর ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৪৯৪।
মোস্তাফিজ-রানার মতো সুখবর পেয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরাও। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে এখন শরীফুল অবস্থান করছেন ২৮ নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি নিয়েছেন ৫ উইকেট। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৫২৭। এই সিরিজে সর্বোচ্চ ১৫৫ রান করা শান্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১১ ধাপ। ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৩২ নম্বর ব্যাটার তিনি। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে লিটন দাস। তাঁর সতীর্থ মিরাজের উন্নতি হয়েছে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। এক ধাপ এগিয়ে এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিন নম্বর অলরাউন্ডার মিরাজ। সমান ২৭৫ রেটিং নিয়ে যৌথভাবে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনে মিরাজ ও মোহাম্মদ নবি। মিরাজের নেতৃত্বে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্থানের লেগ স্পিনার রশিদ খান। তাঁর রেটিং পয়েন্ট ৭০৫। আর ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ড্যারিল মিচেল। ৩২৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে