
পাকিস্তান ক্রিকেট দলের দুই তারকা বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক আজহার আলী। ফর্মে ফিরতে বাবরের ছয় মাস এবং শাহিনের তিন মাস বিশ্রাম দরকার বলে মনে করেন তিনি।
‘স্পোর্টস রুম’ ঈদ স্পেশাল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাকিস্তানের হয়ে ৯৭ টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলা আজহার। সেখানে দ্রুত প্রশ্নোত্তর পর্বে বাবর এবং আফ্রিদির জন্য পরামর্শ দিতে বলা হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতির কথা বলেন সাবেক এই ক্রিকেটার।
দ্রুত প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে প্রশ্নের জবাবে আজহার সরাসরি বলেন, ‘বাবরের উচিত ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেওয়া। শাহিন আফ্রিদি প্রসঙ্গে আজহার যোগ করেন, ‘তারও (আফ্রিদি) দুই থেকে তিন মাস বিশ্রাম নেওয়া উচিত। এতে করে সে ফিটনেস ফিরে পাবে এবং আবারও দুর্দান্ত বোলার হয়ে উঠবে।’
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন বাবর ও আফ্রিদি। এরপর থেকেই সমালোচনার মুখে রয়েছেন এই দুই ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে ব্যাট হাতে করেন মাত্র ৯১ রান। ব্যাটিং গড় ২২.৭৫; সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। যদিও পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক আকিব জাভেদ জানান, পুরোপুরি ফিট না থাকায় সবশেষ ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি বাবরকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে আট উইকেট নিলেও বল হাতে রান খরচে বেশ উদার ছিলেন আফ্রিদি; ওভারপ্রতি ১০.৫২ রান খরচ করেছেন এই পেসার। তার নেতৃত্বে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান। এ নিয়ে ১১ বছরের মধ্যে দ্বিতীয়বার দলটির কাছে ওয়ানডে সিরিজ হারল পাকিস্তান। এর আগে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।

লা লিগায় এবার সমানে সমানে টক্কর চলছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের। বার্সা এগিয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকেও পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। যে রিয়ালের ক্যাবিনেট শিরোপায় ভর্তি, তারা কি অত সহজে হার মানার পাত্র! বার্সা ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিলেও রাতে সেই ব্যবধান কমানোর সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের
৩ ঘণ্টা আগে
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ—টানা দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন বরুণ চক্রবর্তী। মাঝে জিতেছেন এশিয়া কাপও। অথচ যে বরুণ আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক শিরোপা জিতে চলেছেন, এক সময় তাঁর জীবন ছিল খুবই দুর্বিষহ। কঠিন সময়ে ভক্ত-সমর্থকেরা ভারতীয় এই লেগস্পিনারের মৃত্যুকামনা পর্যন্ত
৩ ঘণ্টা আগে
চার-ছক্কার ফুলঝুরি, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে পাখির চোখ করেন অনেক তারকা ক্রিকেটার। কেউ আবার জাতীয় দলের খেলা থাকলেও আইপিএলকে বেশি প্রাধান্য দেন। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের তালিকা লম্বা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁদের
৪ ঘণ্টা আগে
ঈদের আগের দিন রাতে উড়াল দিয়ে পর দিন সকালে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নেমেই গতকাল সকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। দল এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু হামজা চৌধুরী এখনো ভিয়েতনামে পৌঁছাতেই পারেননি।
৬ ঘণ্টা আগে