
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ—টানা দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন বরুণ চক্রবর্তী। মাঝে জিতেছেন এশিয়া কাপও। অথচ যে বরুণ আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক শিরোপা জিতে চলেছেন, এক সময় তাঁর জীবন ছিল খুবই দুর্বিষহ। কঠিন সময়ে ভক্ত-সমর্থকেরা ভারতীয় এই লেগস্পিনারের মৃত্যুকামনা পর্যন্ত করেছিলেন।
২০২০-২১ সালে করোনা অতিমারিতে ছেয়ে গিয়েছিল পুরো বিশ্বে। খেলাধুলাও এর প্রভাবমুক্ত ছিল না। ২০২১ আইপিএল হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের কারণেই। পাঁচ বছর আগে তখন ভক্ত-সমর্থকদের অনেক কটুক্তি হজম করতে হয়েছিল বরুণকে।
২০২১ আইপিএলের সময়ে যে দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছিলেন বরুণ, কদিন আগে এক ইউটিউব শোতে সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ৩৪ বছর বয়সী ভারতের এই রহস্যময়ী স্পিনার বলেন, ‘সবচেয়ে খারাপ সময়টা ছিল যখন ২০২১ সালে আইপিএল বন্ধ হয়ে যায়। আমি কোভিডে আক্রান্ত হওয়াতেই মাঝপথে সেটা থেমে যায়। প্রথম ক্রিকেটার হিসেবে আমারই কোভিড পজেটিভ হয়েছিল। মানুষ আমাকে গালাগালি করছিলেন। কারণ, তখন আইপিএলই ছিল মানুষের সময় কাটানোর একমাত্র উপায়। হঠাৎ সেটা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের রাগ আছড়ে পড়েছিল আমার ওপর। ‘তুমি কেন মরে যাচ্ছ না?’—এমন কথাও শুনতে হয়েছিল আমাকে।’
কলকাতা নাইট রাইডার্স দলে বরুণের সতীর্থ সন্দ্বীপ ওয়ারিয়ারও করোনা আক্রান্ত হয়েছিলেন ২০২১ আইপিএল চলাকালীন সময়ে। তখন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, কাঁধের চিকিৎসা করতে বরুণ দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাতেই তিনি কোভিড ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বলে প্রচার হয়েছিল। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাময়িক সময়ের জন্য আইপিএল স্থগিত করেছিল।
সাময়িক স্থগিত হওয়া ২০২১ আইপিএল সে বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হয়েছিল। সেবার বরুণের দল কলকাতা রানার্সআপ হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে হেরে। পরবর্তীতে ২০২৪ আইপিএলে শিরোপা জয়ের স্বাদ পান তিনি। সানরাইজার্স হায়দরাবাদকে বিধ্বস্ত করে শিরোপা উঁচিয়ে ধরে কলকাতা। আইপিএল ক্যারিয়ারে ৮৪ ম্যাচে ৭.৫৭ ইকোনমিতে নিয়েছেন ১০০ উইকেট। যার মধ্যে কলকাতার হয়েই খেলেছেন ৮৩ ম্যাচ। ২০১৯ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১ ম্যাচে বরুণ পেয়েছেন ১ উইকেট।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ৩ ম্যাচ খেলে বরুণ নেন ৯ উইকেট। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ৫ উইকেট পান তিনি। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিও নিয়েছেন ১৪ উইকেট।

লা লিগায় এবার সমানে সমানে টক্কর চলছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের। বার্সা এগিয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকেও পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। যে রিয়ালের ক্যাবিনেট শিরোপায় ভর্তি, তারা কি অত সহজে হার মানার পাত্র! বার্সা ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিলেও রাতে সেই ব্যবধান কমানোর সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের
৩ ঘণ্টা আগে
চার-ছক্কার ফুলঝুরি, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে পাখির চোখ করেন অনেক তারকা ক্রিকেটার। কেউ আবার জাতীয় দলের খেলা থাকলেও আইপিএলকে বেশি প্রাধান্য দেন। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের তালিকা লম্বা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁদের
৪ ঘণ্টা আগে
ঈদের আগের দিন রাতে উড়াল দিয়ে পর দিন সকালে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নেমেই গতকাল সকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। দল এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু হামজা চৌধুরী এখনো ভিয়েতনামে পৌঁছাতেই পারেননি।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেট দলের দুই তারকা বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক আজহার আলী। ফর্মে ফিরতে বাবরের ছয় মাস এবং শাহিনের তিন মাস বিশ্রাম দরকার বলে মনে করেন তিনি।
৬ ঘণ্টা আগে