রেকর্ডটা নিজের করে নিতে মোহাম্মদ রিজওয়ানের হাতে ৩টি ইনিংস ছিল। তবে টি-টোয়েন্টির দ্রুততম ৩০০০ রানের রেকর্ডটি গড়তে ৩টি সুযোগ নিতে হলো না তাঁকে। এক সুযোগেই রেকর্ডটা গড়লেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার।
রিজওয়ান দ্রুততম রানের রেকর্ডটি গড়লেন ৭৯ ইনিংসেই। এতে তাঁর পেছনে পড়ে গেছে বিরাট কোহলি এবং তাঁরই স্বদেশি বাবর আজম। এতদিন সময়ের অন্যতম দুই সেরা ব্যাটারের দখলে ছিল রেকর্ডটি। দুজনে ৮১ ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন। রিজওয়ানের কাছে গতকাল তাঁদের হারাতে হয়েছে সিংহাসনটি।
রেকর্ড গড়তে ৩৯ রানের প্রয়োজন ছিল রিজওয়ানের। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে মাইলফলক স্পর্শ করেন তিনি। তাঁর ৪ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
জয়ের কাজটা অবশ্য পাকিস্তানের পেসাররাই করে রেখেছিল, প্রতিপক্ষকে ৯০ রানে অলআউট করে। ১৩ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার পেসার শাহিন শাহ আফ্রিদি। আর স্পিনার আবরার আহমেদের সঙ্গে ২টি করে উইকেট নিয়েছেন প্রায় সাড়ে ৪ বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির।
টি-টোয়েন্টিতে বাবর-কোহলি-রিজওয়ানদের বাইরে আরও পাঁচজন ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। তাঁরা হচ্ছেন—অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মার্টিন গাপটিল, রোহিত শর্মা ও পল স্টার্লিং।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে