
১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার।
২০১০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্ট অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। এরপর দীর্ঘ ক্যারিয়ারে নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটারদের একজনে পরিণত হন। ১১০টি টেস্টে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান করেছেন তিনি। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১৯ হাজার ৩৪৬ রান নিয়ে উইলিয়ামসন নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর ঝুলিতে রয়েছে ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি। অবসরের সিদ্ধান্ত নেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও আর দেখা যাবে না তাঁকে।
অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার সবসময়ই প্রবল তাড়না ও ক্ষুধা ছিল। নিউ জিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং এ নিয়ে আমি গর্বিত। এর চেয়ে কম কিছু দিয়ে চালিয়ে যাওয়া ঠিক হতো না। নিজের শর্তে বিদায় নিতে পারছি, এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
নিউজিল্যান্ড দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী এই অভিজ্ঞ ব্যাটার। তিনি বলেন, ‘আমি আশাবাদ নিয়েই বিদায় নিচ্ছি। এই দলের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। দলে প্রচুর প্রতিভা আছে এবং বিশেষ কিছু অর্জনের প্রবল ইচ্ছাও রয়েছে।’
২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব সংস্করণে নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। টেস্টে ৪০ ম্যাচে অধিনায়কত্ব করে ২২ জয় উপহার দেন দলকে। তাঁর নেতৃত্বেই ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে নিউজিল্যান্ড, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়।
ব্যক্তিগত অর্জনের তালিকাও সমৃদ্ধ উইলিয়ামসনের। ২০১৫ সালে তিনি আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। এ ছাড়া নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ রেকর্ড চারবার জিতেছেন তিনি।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে