
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টস জিতেছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে দুটি ম্যাচেই আগে ফিল্ডিং করেছে স্বাগতিকেরা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনিও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করবে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকেরা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় সফরকারী দল; ১২৮ রানে। দুই দলের মধ্যকার শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছেন মিরাজরা।
অন্যদিকে শেষ ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। চোটের কারণে একাদশে নেই হুসাইন তালাত এবং শামিল হুসাইন। বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ ওয়াসিমকে। তাঁদের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে আবরার আহমেদ, গাজী গৌরি এবং সাদ মাসুদকে।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সাদ মাসুদ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, গাজী গৌরি, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।

২৬ মার্চ শুরু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজ-শাহিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন লাহোর কালান্দার্সের হয়ে। তখন মোস্তাফিজ হয়ে উঠতে পারেন শাহিনের তুরুপের তাস। নিজের শটে ফিজের পড়ে যাওয়ায় শাহিনের খানিকটা চিন্তিত হওয়াটা তাই অস্বাভাবিক কিছু নয়।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর যখন সমাগত, সেই সময়ে দেশবাসীকে দারুণ এক রোমাঞ্চকর জয় উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা। যে ম্যাচ হয়েছে, তা যেন ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর সিরিজ তো বাংলাদেশ জিতলই। একই সঙ্গে দেশবাসীও পেয়ে গেল ঈদের আগে ঈদ
৪ ঘণ্টা আগে
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব
৫ ঘণ্টা আগে
লিওনেল মেসি ৯০০ গোল কবে করবেন—গত এক সপ্তাহ ধরে এই অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা। কারণ, মাইলফলকটি অর্জন করলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রয়োজন কেবল এক গোলের। অনেকে আজ অপেক্ষা করছিলেন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করেই ফেলবেন মেসি। কিন্তু গোল করা তো দূরে থাক, আর্জেন্টাইন
৬ ঘণ্টা আগে