একই রাতে যেন মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন হ্যারি কেইন। আল-বায়েত স্টেডিয়ামে গতকাল ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে গোল করেই ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছিলেন। আবার এই পেনাল্টি মিস করেই দলকে ডোবালেন। ইংল্যান্ডের এই ‘সর্বনাশে’ বেশ মজাই পেলেন কিলিয়ান এমবাপ্পে।
আল-বায়েত স্টেডিয়ামে গতকাল ১৭ মিনিটে অরিলিয়ে চুয়ামেনির গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই চুয়ামেনিই ৫২ মিনিটে বুকায়ো সাকাকে বক্সে ফাউল করে পেনাল্টি পাইয়ে দেন ইংল্যান্ডকে। ৫৪ মিনিটে সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান হ্যারি কেইন। ৮১ মিনিটে আবার পেনাল্টি পায় ইংল্যান্ড। এবার ম্যাসন মাউন্টকে বক্সে ফাউল করেন ফ্রান্স ডিফেন্ডার থিও হার্নান্দেজ। এবারেরটাও নিয়েছিলেন কেইন। কিন্তু এবার তাঁর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। ইংলিশ অধিনায়কের শট মিস হওয়ায় এমবাপ্পেকে অট্টহাসি দিতে দেখা গেছে।
ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে এবারের বিশ্বকাপ থেকে। এই ম্যাচেও রেকর্ড গড়লেন কেইন। ৮০ ম্যাচে ৫৩ গোল করে ইংল্যান্ডের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। ওয়েইন রুনি ১২০ ম্যাচে করেছিলেন ৫৩ গোল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২০ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে