টি-টোয়েন্টি সংস্করণে সহজে ওয়েস্ট ইন্ডিজকে বাতিলের খাতায় ফেলার কোনো সুযোগ নেই। এক ম্যাচ হারার পরই উইন্ডিজ ঘুরে দাঁড়ায় দারুণভাবে। বার্বাডোজে আজ যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দেওয়ার পর ক্যারিবীয়দের চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে যুক্তরাষ্ট্র ১৯.৫ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে গেছে। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাটিং করছিল, মনে হচ্ছিল যেন কোনো ম্যাচের হাইলাইটস। টর্নেডো, সাইক্লোন—ওপেনার শাই হোপের ইনিংসকে চাইলে যেকোনো কিছুই বলা যেতে পারে। ৩৯ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১০.৫ ওভারে ১ উইকেটে ১৩০ রান করলে উইন্ডিজের নেট রানরেট হয়েছে এখন +১.৮১৪। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গ্রুপ ‘টু’তে এখন দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। একই গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্টের পাশাপাশি +০.৬২৫ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। তিনে থাকা ইংল্যান্ডেরও পয়েন্ট ২ এবং তাদের নেট রানরেট +০.৪১২।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অবশ্য হোপের হাতে ওঠেনি। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রস্টন চেজ। তিনি এখন শিরোপা ছাড়া কিছুই ভাবছেন না। অ্যান্টিগায় পরশু বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে হারালেই যে সুপার এইট নিশ্চিত হচ্ছে উইন্ডিজের। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ নিয়ে চেজ বলেন, ‘ম্যাচটাই (ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা) আমাদের গন্তব্য। লক্ষ্য আমাদের বিশ্বকাপ জেতা। তাই যে প্রতিপক্ষের বিপক্ষেই খেলি না কেন, তাদের হারিয়ে শিরোপা জিততে চাই।’
বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত চেজ। যুক্তরাষ্ট্রের বিস্ফোরক ওপেনার স্টিভেন টেলরের উইকেট চেজ নেননি ঠিকই। তবে উইকেটে চেজের অবদান রয়েছে। যেখানে আন্দ্রে রাসেলের অফ সাইডের বেশ বাইরের বল তাড়া করতে যান টেলর। পয়েন্টে দ্রুততার সঙ্গে তালুবন্দী করেন চেজ। ফিল্ডিং নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘পয়েন্টে ফিল্ডিং করতে পছন্দ করি। আমাকে অনেক উপকার করে এটা।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে