
দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের গলার কাঁটা হয়ে থাকলেন টম লাথাম ও ডেভন কনওয়ে। আরও একবার সেঞ্চুরির দেখা পেলেন এই দুজন। তাঁদের ব্যাটে চড়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে ক্যারিবীয়দের ৪৬২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
এর আগে প্রথম ইনিংসেও সেঞ্চুরি তুলে নেন লাথাম ও কনওয়ে। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় একটি রেকর্ড হয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দুই ইনিংসেই তিন অঙ্কের ঘর স্পর্শ করলেন দুই ওপেনার।
প্রথম ইনিংসে ১৩৭ রান করে থামেন লাথাম। ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ২২৭ রানে আউট হন কনওয়ে। তাঁদের ওপেনিং জুটিতে আসে ৩২৩ রান। যেটা নিজেদের মাঠে নিউজিল্যান্ডের ওপেনারদের প্রথম ৩০০ বা তার বেশি রানের জুটি। শেষ পর্যন্ত ৫৭৫ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে কিউইরা।
জবাবে কাভেম হজের সেঞ্চুরিতে ৪২০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩৮১ রান। আজ ৩৯ রান যোগ করে বাকি ৪ ব্যাটারকে হারায় সফরকারীরা। ১০৯ রান নিয়ে খেলতে নামা হজ অপরাজিত থাকেন ১২৩ রানে। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ওয়ানডে ঘরানার ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। ৫৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। যেখানে লাথাম ও কনওয়ের অবদান ২০১ রান। উদ্বোধনী জুটিতে ১৯২ রান এনে দেন তাঁরা। লাথাম ১০১ ও কনওয়ে ১০০ রান করে ফিরে যান। রাচিন রবীন্দ্র ৪৬ ও কেউন উইলিয়ামসন ৪০ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়ায় বিনা উইকেটে ৪৩ রান করে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ২ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামবেন। জয়ের জন্য ৮৮ ওভারে ৪১৯ রান করতে হবে তাদের। চতুর্থ দিনের খেলা শেষে স্কোরবোর্ডের চিত্র বলছে– অন্তত মাউন্ট মঙ্গানুই টেস্ট হারছে না নিউজিল্যান্ড। তেমনটা হলে সিরিজ জয়ের পথেই আছে তারা। ড্র দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের জয় তুলে নেয় লাথামের দল। সিরিজ হার এড়াতে এই টেস্ট জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও সেটা তাদের জন্য প্রায় অসম্ভব।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে