
করাচি কিংসের বিপক্ষে ১২৮ রান করেও জয়ের ধারপ্রান্তেই ছিল লাহোর কালান্দার্স। কিন্তু শেষ পর্যন্ত ৫ রান পেনাল্টির কারণে দৃশ্যপট পাল্টে যায়। বল টেম্পারিং এবং ৪ উইকেটের হারের পর নতুন বিতর্ক ঘিরে ধরেছে লাহোরকে। সে বিতর্ক তৈরি করেছেন সিকান্দার রাজা এবং শাহিন শাহ আফ্রিদি।
করাচির বিপক্ষে ম্যাচের আগের রাতে আফ্রিদির সহায়তার হোটেল রুমে চারজন অতিথি নিয়ে আসেন রাজা। জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার জানালেন, অন্য কেউ নয়—পরিবারের সদস্যদের হোটেল রুমে এনেছিলেন তিনি। এই কাণ্ডে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে দুই ক্রিকেটারের বিরুদ্ধে। এই ইস্যুতে রাজা অবশ্য আগলে রাখলেন সতীর্থ এবং লাহোরের অধিনায়ক আফ্রিদিকে।
লাহোর পুলিশের দাবি, নিরাপত্তা বিভাগের অনুমতি না থাকা সত্ত্বেও আফ্রিদি ও রাজা চারজন অতিথিকে জোরপূর্বক হোটেলের অষ্টম তলায় রাজারের কক্ষে নিয়ে যান। ওই অতিথিরা রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন বলেও জানানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পিএসএল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে দলের লিয়াজো অফিসার পিসিবির নিরাপত্তা ও অ্যান্টি-করাপশন ইউনিটের কাছে অনুমতি চান। তবে নিয়ম অনুযায়ী সেই আবেদন নাকচ করা হয়। পরে দলের মালিক সামিন রানা এবং সালমান নাসেরের সঙ্গে যোগাযোগ করলেও একই কারণে অনুমতি মেলেনি। এই অভিযোগ অস্বীকার করেছেন সিকান্দার রাজা। করাচি কিংসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আফ্রিদি এমন কিছু করেনি। যারা আমার রুমে এসেছিল তারা আমার পরিবারের সদস্য। দীর্ঘ সময় দেশের বাইরে থাকলে পরিবারের সঙ্গে দেখা করতে ইচ্ছা করাটা স্বাভাবিক। আমরা লুকিয়ে কিছু করিনি। যথাযথ প্রক্রিয়া মেনেই আবেদন করা হয়েছিল। কিন্তু পরিবারের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটানোর অনুমতি না পেয়ে হতাশ লাগছিল।’
শাহিনের ভূমিকা প্রসঙ্গে রাজা বলেন, ‘সে একজন অধিনায়ক ও ভাই হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে। বড় ম্যাচের আগে আমাকে মানসিকভাবে স্বস্তিতে রাখতে চেয়েছে। আমরা কাউকে জোর করিনি, শুধু তাদের সঙ্গে রুমে গিয়েছি। আমরা পেশাদার ক্রিকেটার, প্রোটোকল সম্পর্কে ভালোভাবেই জানি। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, সেটাই আমাদের মূল লক্ষ্য।’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তুলনামূলক অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই এবার কিউইরা আসছে বাংলাদেশে।
৫ ঘণ্টা আগে
দেশের ক্লাব ক্রিকেট যে থমকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত। কিন্তু কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। ওদিকে বর্তমান বোর্ড বিরোধী ক্লাবগুলোর সিদ্ধান্ত—যাদের তারা ‘অবৈধ ’ মনে করে, তাদের অধীনে কোনো ক্রিকেট নয়। ক্ষমতার এই
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম বোধ হয় রোনান সুলিভানই। এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ যে তিন গোল করেছে, তিনটিতেই অবদান রোনানের। চোখধাঁধানো গোলে মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার সেরাটা জমিয়ে রেখেছেন সেমিফাইনালের জন্যই।
৬ ঘণ্টা আগে
‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপের টিকিট কেটেছে সিঙ্গাপুরই। সর্বশেষ ১৯৮৪ সালে মূলপর্বে খেলেছিল তারা। গত বছরের জুনে প্রথম লেগে বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছিল ২–১ গোলে। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন কাবরেরা, ‘ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল, কিন্তু আমরা শক্তি হারিয়ে ফেলি এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপ
৬ ঘণ্টা আগে