আবারও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ক্যারিবীয়রা।
সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে বড় লক্ষ্য দিয়েও হার। দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডারদের ব্যর্থতায় করতে পারেনি বড় স্কোর। ৭ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। একই ভেন্যুতে হোয়াইটওয়াশ এড়াতে আজ তৃতীয় ও শেষ ম্যাচে জিততেই হবে মেহেদী হাসান মিরাজদের। হারলে ২০১৪ সালের পর উইন্ডিজে প্রথমবার হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদেশ এসেছে তিন পরিরবর্তন। ফিরেছেন তাসকিন আহমেদ। সঙ্গে আছেন স্পিনার নাসুম আহমেদ ও পেসার হাসান মাহমুদ। উইন্ডিজও ফিল্ডিংয়ে নামছে একাদশে তিন পরিবর্তন নিয়ে। ফিরেছেন আলজারি জোসেফ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ব্যাটার আমির জাঙ্গু ও পেসার জেদিয়াহ ব্লেডসের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আমি জাঙ্গু, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আলিক আথানেজ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোটি, আলজারি জোসেফ ও জেদিয়াহ ব্লেডস।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিচিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
৩ ঘণ্টা আগে