
এটি বাংলাদেশের প্রস্তুতি সিরিজ। ৯-২৮ সেপ্টেম্বর আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। তারই প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে সিলেট আন্তর্জাতিক বাংলাদেশ। ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ।
এশিয়া কাপের গ্রুপপর্বে লিটন-তাসকিনদের প্রতিপক্ষ টি-টোয়েন্টির সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাই ডাচ ক্রিকেটারদের বিপক্ষে খেলে প্রস্তুতি কতটা ভালো হবে, তা নিয়ে প্রশ্ন আছে। তবে টিম ম্যানেজমেন্টের আশা, এই সিরিজ দিয়ে তারা নিজেদের অবস্থানটা অন্তত বুঝে নিতে পারবেন। তবে এই ঝুঁকিও আছে—নেদারল্যান্ডসের কাছে সিরিজ হেরে গেলে দলকে শুনতে হবে সমালোচনা। তবে এই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ দলের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। ‘অস্ট্রেলিয়ার কাছে হারলেও তো সমালোচনা হয়’ জানিয়ে এই সিরিজে দলের লক্ষ্যের কথা তিনি জানালেন এভাবে, ‘আমাদের চিন্তা—আমরা কীভাবে খেলছি এবং মান কতটা বজায় রাখছি। আমি নিশ্চিত, ওই মানের খেলা খেলতে পারলে আমরা জিতব।’
আইসিসির দলগত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০; নেদারল্যান্ডসের ১৩। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জয় এসেছে চারটিতেই। তবে সফরকারী ডাচ দল ‘হারানোর কিছু নেই’ মন্ত্রে উজ্জীবিত। গত পরশু সংবাদ সম্মেলনে এসে সিরিজ জিততে চাওয়ার কথা বলে গেছেন সফরকারী দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আর গতকাল সংবাদ সম্মেলনে আসা ডাচ দলের কোচ রায়ান কুককেও মনে হলো বেশ আত্মবিশ্বাসী। বললেন, ‘আমরা বিশ্বাস করি, ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকে আমরা হারিয়ে দিতে পারি। আমরা দেখিয়েছি, আমরা তা পারি। এবারও বিশ্বাস আছে। কিছু ক্রিকেটারকে এগিয়ে আসতে হবে, পারফর্ম করতে হবে অবশ্যই। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করছে, শুধু এখন নয়, তিন বছর ধরেই।’
কিছুদিন আগে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তাঁর ক্লাসে দীক্ষা নিয়েছেন জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরা। জুলিয়ান উডের সান্নিধ্যে তাঁরা কতটা নিজেদের শাণিত করতে পেরেছেন, তা-ও দেখার আছে আজ শুরু হওয়া সিরিজে। বাংলাদেশ দলের ক্যারিবিয়ান কোচ বললেন, ‘পাওয়ার হিটিং নিয়ে কিছু ক্রিকেটার ট্রেনিংয়ে কাজ করেছে। মাঠের খেলায় দেখা যাবে জুলিয়ান উডের টোটকায় কতটা কাজ হয়েছে।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২০ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে