
আফগানিস্তানের সবচেয়ে বড় তারকার কথা বললে রশিদ খানের নামই সবার আগে উঠে আসবে। দলটির হয়ে একের পর এক ইতিহাস গড়ছেন তিনি। ভারি করছেন ব্যক্তিগত অর্জনও। সম্প্রতি ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে হটিয়ে টি-টোয়ন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটের (৬৩৪) মালিক হয়েছেন এই লেগ স্পিনার। তাই দেশের ক্রিকেটীয় ইতিহাসে প্রভাব রাখার মানদণ্ডে তাঁকে কিংবদন্তি ওয়াসিম আকরামের চেয়েও এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
সর্বকালের সেরা ক্রিকেটারদের ছোট তালিকাতেও হয়তো ঢুকে যাবেন ওয়াসিম আকরাম। ১৯ বছরের ক্যারিয়ারে টেস্টে ৪১৪ ও ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। সেই তুলনায় আন্তর্জাতিক ক্যারিয়ারে রশিদের বয়স ৯ বছর পেরিয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৪০৪। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই লেগ স্পিনারের কদর বেড়েই চলেছে। তাই তো টি-টোয়েন্টিতে তাঁর ওপরে নেই আর কোনো বোলার।
যে কারণে পাকিস্তানের সংবাদমাধ্যম জিইও নিউজের এক টকশোতে লতিফ বলেন, ‘রশিদ আফগানিস্তানকে ক্রিকেটের মানচিত্রে নিয়ে এসেছে, তাদের স্বীকৃতি দিতে সহায়তা করেছে। সে ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার। (আফগানিসস্তানে) রশিদের মর্যাদা আরও বড়। তার প্রতি আমার কেবল একটাই উপদেশ, নিজেদের টেস্ট দলকে আরও উন্নত করে তুলতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে।’
রশিদের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। সামনেই দুয়ারে কড়া নাড়ছে আরও একটি আইসিসি টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফিতে তাই আফগানদের হালকা করে দেখার সাহস পাচ্ছেন না কেউ! আগামী ২১ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড ও পাকিস্তান।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২৯ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে