
১৯৯৮ সালে প্রথমবার আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। ঢাকায় অনুষ্ঠিত সেই শিরোপার পর কেটে গেছে ২৭ বছর। তবে প্রোটিয়াদের ক্যাবিনেটে যোগ হয়নি আর কোনো শিরোপা। লর্ডসে আজ সেই অপেক্ষা ফুরোনোর মিশনে নামবে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ১ম দিন
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩টা ৩০ মিনিট
সরাসরি স্টার স্পোর্টস ১
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
সরাসরি স্টার স্পোর্টস ২

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে