
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ৮ রানে হেরে যায় বাংলাদেশ। শেষ চারে উঠার জন্য ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। নাজমুল হোসেন শান্তর দলকে হারিয়ে শেষ হাসি হাসে আফগানরা। সেদিন ম্যাচ বাঁচানোর জন্য মাঠে অভিনয় করেছিলেন দলটির ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইব।
সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল স্টেডিয়ামে সেদিন আগে ব্যাট করে ১১৫ রান তোলে আফগানিস্তান। সেমিফাইনালে যাওয়ার জন্য ১২.১ ওভারে এই রান তাড়া করে জিততে হতো বাংলাদেশকে। ১২.৪ ওভারে বৃষ্টি নামলে বাংলাদেশের সামনে ১১৪ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। ৭ উইকেট তখন তাদের সংগ্রহ ৮১ রান। অর্থাৎ ততক্ষণে শেষ চারে উঠার সব সমীকরণ তখন শেষ হয়েছে বাংলাদেশের।
মহাগুরুত্বপূর্ণ জেতার জন্য জন্য চেষ্টার কোনো কমতি রাখেনি আফগানিস্তান। সেটার বড় প্রমাণ গুলবাদিন। বৃষ্টির পূর্বাভাস পেয়ে ডাগআউট থেকে সময়ক্ষেপণ করতে বলেছিলেন আফগানিস্তানের তৎকালীন প্রধান কোচ জনাথন ট্রট। সে ইঙ্গিত বুঝতে পারেননি গুলবাদিন। ঊরুর চোটের ভঙ্গি করে মাটিতে শুয়ে পড়েন তিনি। সে ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে হেঁসেই দিলেন ট্রট।
সে ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ট্রট বলেন, ‘বৃষ্টি আসছিল। আমি গুলবাদিনকে ইশারায় বলছিলাম, ‘ধীরে ধীরে’। আমি বলিনি যে শুয়ে পড়ো। আমি জানতে চেয়েছিলাম যে কত বল হয়েছে। কিন্তু আমার ইঙ্গিত বুঝতে না পেরে গুলবাদিন চোটের অভিনয় করে মাটিতে শুয়ে পড়ে। এটা দেখে রশিদ খান রেগে গিয়েছিল। সেটা পুরোপুরি একটা বিশৃঙ্খল ঘটনা ছিল।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৩ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৩ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩৮ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে