অনেক আগে থেকেই মিকি আর্থারের নিয়োগ নিয়ে সমালোচনা হয়ে আসছে পাকিস্তানে। কিন্তু সমালোচনায় কান না দিয়ে শেষ পর্যন্ত প্রোটিয়া কোচকেই দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল তাঁকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
আর্থারকে নিয়ে অনেক দিন ধরেই সমালোচনার ঝড় বয়ে আসছিল পাকিস্তানে। যখন আলোচনা চলছিল তাঁকে নিয়োগের বিষয়ে, তখনই ক্ষোভ ঝেড়েছেন মিসবাহ-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ জানিয়েছিলেন, প্রোটিয়া কোচকে নিয়োগ দেওয়া হবে আমাদের ক্রিকেট সিস্টেমের ওপর থাপ্পড় মারা। এবার তাঁকে দায়িত্ব দেওয়ার পর খেপেছেন রমিজ রাজা।
আর্থারের নিয়োগের বিষয়কে ‘গ্রাম্য সার্কাসের ভাঁড়ের’ সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক সভাপতি রমিজ। তিনি বলেছেন, ‘পাকিস্তান এমন একজন কোচ বা টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে, যে দূর থেকে দলের দায়িত্ব পালন করবে। যার প্রধান দায়িত্ব থাকবে কাউন্টি দলকে সামলানো, এরপর পাকিস্তান ক্রিকেট। এই সিদ্ধান্ত গ্রাম্য সার্কাসের ভাঁড়ের মতো।’
আর্থার ভালো কোচ এ বিষয়ে কারও কোনো সন্দেহই নেই। তাঁর অধীনেই পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে। কিন্তু এবারের দায়িত্বটা একটু অদ্ভুতুড়ে। কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচের সঙ্গে পাকিস্তানেরও পরিচালকের দায়িত্ব পালন করবেন। এর ফল তাঁকে খুব কম সময়ের জন্যই দলের সঙ্গে দেখা যাবে। আর এ নিয়ে পিসিবির সমালোচনা হচ্ছে।
অন্যদিকে আর্থারের এ ঘটনা নিয়েই পিসিবির সভাপতি নাজাম শেঠিকে ধুয়ে দিয়েছেন রমিজ। সাবেক ব্যাটার বলেছেন, ‘পিসিবি সভাপতি, যিনি ক্রিকেটের কিছুই বোঝেন না। ক্লাবের একাদশে জায়গা পাওয়ার যার কোনো যোগ্যতা নেই। রাজনীতির প্রভাবে যিনি সংকীর্ণ ক্রিকেট জ্ঞান নিয়ে ম্যানেজমেন্ট কমিটিতে এসেছেন। আর মাস শেষে ১২ লাখ রুপি বেতন নিচ্ছেন।’ বর্তমান সভাপতির সমালোচনা যে রমিজ প্রথমবার করছেন এমনটা নয়। নিজের পদ হারানোর পর থেকেই এটা করে আসছেন তিনি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৫ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে