বোলারদের সহায়তায় মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচে ফিরেছিল পাকিস্তান। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় টেস্টের নিয়ন্ত্রণটা আবারও অস্ট্রেলিয়ার হাতে চলে গেছে। দ্বিতীয় দিনের খেলা শেষে ১২৪ রানে পিছিয়ে পাকিস্তান।
৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। ২৯ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ব্যাটিংয়ে আছেন ২ রান করা আমের জামাল। আগামীকাল তাঁদের লক্ষ্যে থাকবে বেশি সময় পিচে থেকে লিড কমানো।
অথচ দিনের শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। প্রথম সেশনেই স্বাগতিকদের অলআউট করে দেয় শাহিন শাহ আফ্রিদি-জামালরা। ৩ উইকেটে ১৮৭ রানে ব্যাটিংয়ে নেমে আজ ১৩১ রান যোগ করতে পারে অস্ট্রেলিয়া। এতে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩১৮ রান।
ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরুটা করেছিলেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার মারনাস লাবুশানে ও ট্রাভিস হেড। কিন্তু ৩৩ রানের অপরাজিত জুটিকে আজ খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি তাঁরা। কাঁটায় কাঁটায় জুটির রান ৫০ হওয়ার সময় হেডকে ফেরান শাহিন আফ্রিদি। ব্যক্তিগত ১৭ রানে সতীর্থ ফিরলেও মিচেল মার্শকে নিয়ে আরেকটি চল্লিশোর্ধ্ব জুটি গড়েন লাবুশানে।
লাবুশানে-মার্শের ৪৬ রানের জুটিতে বড় সংগ্রহের আশাই দেখছিল অস্ট্রেলিয়া। তবে দলের সেই আশা এবার আশাহত করে দেন খোদ লাবুশানে। ফিফটি করার পর ৬৩ রানে জামালের বলে আবদুল্লাহ শফিককে ক্যাচ দিয়ে। সঙ্গীকে হারিয়ে মার্শও আর খুব বেশি দূর যেতে পারেননি। আসলে ৪১ রান করা শুধু মার্শেই নন, অস্ট্রেলিয়া আর বেশি পথ পেরোতে পারেনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩১৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৫৮ রানে শেষ ৫ উইকেট হারায় তারা। প্রতিপক্ষকে আজ দ্রুত অলআউট করতে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন জামাল ও শাহিন আফ্রিদি।
দ্রুত ম্যাচে ফিরতে পাকিস্তানকে সহায়তা করলেও সফরকারী বোলারদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত রান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসে সর্বোচ্চ ৫২ রান আজ দিয়েছে পাকিস্তানের পেসাররা। ৬৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার জামাল।
নিজেদের ইনিংস শুরু করতে নেমে ৩৪ রানে প্রথম উইকেট হারালেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শফিক ও শান মাসুদ। কিন্তু ফিফটি করার পর ৬২ রানে ওপেনার শফিক ফিরে গেলেই পাকিস্তানের ব্যাটিং ধস শুরু হয়। পাকিস্তানকে ধসিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
২ উইকেটে ১২৪ রান থেকে মুহূর্তেই ৬ উইকেটে ১৭০ রান হয় পাকিস্তানের। ৪৬ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।, যার ৩টিই নেন কামিন্স। বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন লাথান লায়ন ও মিচেল স্টার্ক। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক মাসুদ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে