চলতি এশিয়া কাপে ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে-পরেও এর ঝাঁজটা কয়েক দিন লেগে থাকে। ভারতের বিপক্ষে ২২৮ রানের রেকর্ড ব্যবধানের হার যেন মেনে নিতে পারছেন না শহীদ আফ্রিদিও।
প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগের দিন বাংলাদেশ হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ে পাঠানোয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানেরও কম সমালোচনা হয়নি। তার ওপর আবহাওয়ার পূর্বাভাসে ভারত-পাকিস্তান ম্যাচে ছিল বৃষ্টির প্রবল আশঙ্কা। সবকিছু অগ্রিম বুঝেও ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বাবর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার ঢেউ ওঠে। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আফ্রিদিও সে রকমই ইঙ্গিত দিলেন। তবে এই অলরাউন্ডারের মতে, যদি পাকিস্তানের বোলাররা লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করত, তাহলে ফলটা এমন নাও হতে পারত।
আফ্রিদি বলেন, ‘সামাজিকমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন পাকিস্তান টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, পাকিস্তান যদি সঠিকভাবে বোলিং করত, যেমন নাসিম শাহ শুরু করেছিলেন। কিন্তু ম্যাচে শাহিনের লাইন এবং লেংথ ঠিক ছিল না, যেখানে সে চেয়েছিল বোলিং করতে, এটা তার জন্য কাজ করেনি। প্রথম ওভারে, শাহিন উইকেট না পেলে, এটি তার জন্য হতাশাজনক। কারণ তার খ্যাতি এমন, সে তাড়াতাড়ি উইকেট নিয়ে নেয়।’
ওই ম্যাচে প্রথম তিন ওভারেই ৩১ রান দিয়েছিলেন শাহিন। শেষ পর্যন্ত ১০ ওভারে দিয়েছিলেন ৭৯ রান। মেয়ে জামাইকে পরামর্শ দিয়ে আফ্রিদি বললেন, ‘শাহিনকে তার লাইন এবং লেংথের সঙ্গে ধারাবাহিক হতে হবে। এটা কোনো অজুহাত নয় যে, আপনি যদি এক বা দুই ওভারের জন্য ডেলিভারি করতে পারেন না এবং তারপরে আপনি নিজের ওপর রাগ করেন। আপনাকে সঠিক জায়গাটা খুঁজে বের করতে হবে।’
প্রথম স্পেল ভালো না হলেও দ্বিতীয় স্পেলে এসেই শুভমান গিলের উইকেট নিয়েছিলেন শাহিন। ওই স্পেলে ভালোই বোলিং করেছিলেন এই বাঁহাতি পেসার। শ্বশুর আফ্রিদি অবশ্য সেটির প্রশংসাও করলেন, ‘সে (শাহিন) যেভাবে তার দ্বিতীয় স্পেল শুরু করেছিল, তা যথেষ্ট ভালো ছিল। তাই তাকে সেই নির্দিষ্ট লাইন এবং লেংথের দিকে মনোনিবেশ করা উচিত। এটা বাধ্যতামূলক নয়, আপনি সব সময় উইকেট পাবেন। যদি সঠিক জায়গায় বল করেন, তাহলে আপনি একটি উইকেট পাবেন। উইকেট এবং নতুন বলে উইকেট নেওয়ার সম্ভাবনা সব সময়ই বেশি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিচিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
৩ ঘণ্টা আগে