
আইপিএল বাদে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের কোনো লিগে খেলতে দেওয়া হয় না। রবিচন্দ্রন অশ্বিনের অবশ্য এমন বাধ্যবাধ্যকতা নেই। কারণ, তিনি তো আইপিএল ছেড়ে দিয়েছেন। এবার তিনি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। তাঁর সঙ্গে এক দলে দেখা যাবে পাকিস্তানের পেসার হারিস রউফকে।
এমএলসির সানফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলবেন অশ্বিন। গতকাল ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। এই সানফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়েই এমএলসি ক্যারিয়ারের ১৭ ম্যাচ খেলেছেন রউফ। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত খেলেছেন তিনি। গত ২৬ মার্চ সানফ্রান্সিসকো ধরে রাখা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। এই তালিকায় আছেন ম্যাট শর্ট, ফিন অ্যালেন, হ্যাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, হারিস রউফ, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হাসান খান, ব্রোডি কাউচ, হাম্মাদ আজম ও জুয়ানো ড্রাইসডেল।
২০২৪ সালের ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফি চলার মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কেবল এক টেস্ট খেলেছেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালে আইপিএল থেকে অবসর নিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে অশ্বিনের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার খেলতে পারতেন আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করলেও হাঁটুর চোটের কারণে খেলা হয়নি বিগ ব্যাশে। থান্ডারের হয়ে সবশেষ বিগ ব্যাশে ৬ ম্যাচে ৮.৮৫ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
২০২৩ সাল থেকে শুরু হওয়া এমএলসির এখন পর্যন্ত হয়েছে তিন মৌসুম। সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউইয়র্ক। একবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়াশিংটন ফ্রিডম। সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২৪ সালে তাদের হারিয়ে শিরোপা জিতেছিল ওয়াশিংটন ফ্রিডম।
এবারের এমএলসি শুরু হবে ১৮ জুন। এক মাস ধরে চলা এই টুর্নামেন্টে খেলবে ছয় দল। টেক্সাস, লস অ্যাঞ্জেলেস এবং ওকল্যান্ডে হবে টুর্নামেন্টের ৩৪ ম্যাচ। ১৮ জুলাই ওকল্যান্ড কলিসিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
৫ ঘণ্টা আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
৭ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৮ ঘণ্টা আগে