
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল—এই চার দল নিয়ে হবে কক্সবাজারে আগামীকাল শুরু হচ্ছে ক্রিকেট লিগ। কক্সবাজারের মূল ভেন্যুতে মাঠে নামবে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল। আজই কক্সবাজারের একাডেমী মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে খেলতে নামবে পূর্বাঞ্চল। প্রথম রাউন্ড শেষে ক্রিকেটাররা ৩ এপ্রিল বিশ্রাম নেবেন। অনুশীলনে ফিরবেন ৪ এপ্রিল।
৫ এপ্রিল কক্সবাজারের মূল ভেন্যুতে মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ দিয়ে শুরু দ্বিতীয় রাউন্ড। একই দিন একাডেমী মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ৯ এপ্রিল বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। এক দিন বিশ্রাম শেষে পরের দিনই (১০ এপ্রিল) শুরু হবে অনুশীলন। ১১ এপ্রিল তৃতীয় রাউন্ডের ম্যাচে কক্সবাজারের মূল ভেন্যুতে মুখোমুখি হবে পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল। একাডেমী মাঠে অপর ম্যাচে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ মধ্যাঞ্চল।
কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়ামে পরশু রিপোর্ট করেছেন চার দলের ক্রিকেটাররা। গতকাল কক্সবাজারের একাডেমী মাঠে হয়েছে অনুশীলন। ঢাকা এবং ঢাকা মেট্রোকে নিয়ে তৈরি করা হয়েছে মধ্যাঞ্চল । চট্টগ্রাম এবং সিলেট বিভাগ নিয়ে পূর্বাঞ্চল গঠন করা হয়েছে। রাজশাহী এবং রংপুর বিভাগ নিয়ে হয়েছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চল গঠিত হয়েছে বরিশাল এবং খুলনা বিভাগ নিয়ে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
২ ঘণ্টা আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
৫ ঘণ্টা আগে
২০২৪ সালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ এবার নেপালকে পেল সেমিফাইনালেই। ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী মার্ক কক্সের শিষ্যরা।
৭ ঘণ্টা আগে