এক ইনিংসে ২২ ছক্কা! ভাবা যায়! সেটিই করে দেখাল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। আজ সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছক্কা-চারে রানের বন্যায় বইয়ে দিয়েছেন ক্যারিবিয়ানরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ওপেনার ব্রেন্ডন কিংকে হারালেও উইন্ডিজকে বিশাল সংগ্রহ এনে দেন জনসন চার্লস। তাঁর ৪৬ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৫৮ রান করেছে তারা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি পঞ্চম সর্বোচ্চ স্কোর। এই তালিকায় শীর্ষে আছে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে আফগানিস্তানের করা ৩ উইকেটে ২৭৮ রানের ইনিংসটি। তবে এটি টি-টোয়েন্টি উইন্ডিজের সর্বোচ্চ স্কোর।
চার্লস ও কাইল মেয়ার্স মিলে তুলোধুনোই করেছেন প্রোটিয়া বোলারদের। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে করেন ১৩৫ রানের জুটি। চার্লস একাই ১০ চারের পাশাপাশি ছয় হাঁকিয়েছেন ১১ টি। আর মেয়ার্স ৪ টি। উইন্ডিজ মোট ছয় মেরেছে ২২ টি। যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটি দেরাদুনের সেই আফগান-আইরিশ ম্যাচের। ওই ম্যাচেও ছয় হয়েছে ২২ টি। এক ইনিংসে এর আগে ২১টি ছক্কা ছিল ক্যারিবিয়ানদের সর্বোচ্চ।
২৫৬.৫২ স্ট্রাইক রেটে ব্যাট করে সেঞ্চুরি করা চার্লস ভেঙে দিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ডও। প্রোটিয়াদের বিপক্ষে তাঁর সেঞ্চুরিটি এসেছে মাত্র ৩৫ বলে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ দ্রুততম আর উইন্ডিজের হয়ে সবচেয়ে কম বলে। আগের রেকর্ডটি ছিল গেইলের। ২০১৬ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে