
বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রশিদ খানের। তাঁর ঘূর্ণি জাদুর ভেলকি অনেক ম্যাচেই ক্রিকেটপ্রেমীর দেখেছেন। কিন্তু চলতি আইপিএল রশিদ বোলিং যেন অনেকটাই নির্বিষ। প্রতিদিন রান বিলাচ্ছেন, সে বিবেচনায় ঝুলিতে উইকেটের সংখ্যাও কম। গতকাল তাঁর দল গুজরাট টাইটানস ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। দল জিতলেও রশিদের হলো তেতো এক অভিজ্ঞতা। যেটি এর আগে কখনো হয়নি।
ম্যাচে ৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন রশিদ। প্রথম ওভারে দুই ছক্কায় ১৫ রান। পরের ওভারে একটি ছক্কা ও চারে ১৪ রান। নিজের প্রথম দুই ওভারে দিলেন ২৯ রান। আবার যখন তৃতীয় ওভার বোলিং করতে এলেন, ততক্ষণে ম্যাচের ভাগ্য গুজরাটের পক্ষে নির্ধারণ হয়ে গেছে। তবে রাশিদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা তখনো বাকি। নিজের শেষ ওভারে হজম করলেন তিন ছক্কা। ওভারে রান দিলেন ২১। সব মিলিয়ে তিন ওভারে। ৪৭২ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন তেতো অভিজ্ঞতা এবারই প্রথম আফগান লেগ স্পিনারের।
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন রশিদ। বোলিং করেছেন ২৫.৫ ওভার। অধিকাংশ ম্যাচেই ৪ ওভারের কোটা পূর্ণ হয়নি। সব মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। বোলিং গড় ৫০.২৮, ইকোনমি ৯.৫১। এই স্ট্যাটসই বলে দেয় আইপিএলে এবার কতটা বিবর্ণ রশিদ। আইপিএলে ওভারপ্রতি এর চেয়ে বেশি রান আগে কখনো দেননি তিনি।
গতকাল হায়দরাবাদের বিপক্ষে ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.৬৬। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। অন্তত তিন ওভার বোলিংয়ে রশিদের আগের খরচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছয়টি ছক্কা হজম করেছেন রশিদ। এর চেয়ে বেশি ছক্কা দেওয়া ঘটনা আছে দুটি ম্যাচে। ২০১৮ আইপিএলে সানরাইজার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দেওয়ার ম্যাচে এবং ২০২৩ এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার ম্যাচে। এ দুই ম্যাচে হজম করেছিলেন সাতটি করে ছক্কা।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে