গ্র্যান্ড স্লাম থেকে বিদায়টা স্মরণীয় হলো না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রানারআপ হয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ইতি টানলেন সানিয়া। তবু ভারতীয় নারী এই টেনিস তারকার এমন বিদায়ে হতাশ নন শোয়েব মালিক। পাকিস্তানি এই ব্যাটার তাঁর স্ত্রীর অর্জনে গর্বিত।
গতকাল রড লেভার এরিনাতে মিক্সড ডাবলস ফাইনালে সানিয়ার সঙ্গে খেলেছেন রোহান বোপান্না। সানিয়া-রোহান জুটির প্রতিপক্ষ ছিল ব্রাজিলের রাফায়েল মাতোস-লুইসা স্টেফানি। সরাসরি সেটে হেরে রানারআপ হয় সানিয়া-বোপান্না জুটি। যেখানে প্রথম সেটে ৬-৭ ও দ্বিতীয় সেটে ২-৬ গেমে জেতেন মাতোস ও স্টেফানি।
রানারআপ হলেও সানিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন মালিক। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানি ব্যাটার টুইট করেছেন, ‘ক্রীড়াঙ্গনে সব নারীর কাছে তুমি আশার প্রতীক। ক্যারিয়ারে যত কিছু অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের অনুপ্রেরণা। এভাবেই এগিয়ে যাও। অসাধারণ ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন।’
ক্যারিয়ারে গ্র্যান্ড স্লামে একক ফাইনাল খেলা হয়নি সানিয়ার। তবে ডাবলে তিনি মোট ৬টি শিরোপা জিতেছেন। যার মধ্যে মিক্সড ডাবল জিতেছেন তিনবার। ৬ বারের মধ্যে দুইবার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন। ২০১৬ তে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবল ও ২০০৯ তে এই টুর্নামেন্টের মিক্সড ডাবলস জিতেছেন ভারতীয় এই নারী টেনিস তারকা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে