
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নিশ্চয়ই আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে রানের চাপায় ফেলাই তাঁদের লক্ষ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের একাদশে নেই কোনো পরিবর্তন। অস্ট্রেলিয়া একাদশে এনেছে দুই পরিবর্তন। তবে দুই দলই স্পিনে শক্তি বাড়িয়ে একাদশ গড়েছে।
দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচই খেলেছে ভারত। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এর মধ্যে দুটি ম্যাচই তাদের পরিত্যক্ত হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ভারতের জন্য এখন পরিচিত হয়েছে। তবে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে প্রথমই খেলবে আজ। এদিক থেকে কিছুটা এগিয়ে ভারত। প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজলউড না থাকায় পেস বোলিংয়ে কিছুটা দুর্বলতা রয়েছে অস্ট্রেলিয়ার। বোলিং কিছুটা দুর্বল হলেও ব্যাটিংয়ে যথেষ্ট শক্তিশালী তারা। হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই ভারতের।
ভারত সেমিফাইনালে একাদশে কোনো পরিবর্তন আনেনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই একাদশই খেলাবে তারা। চার স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল ও কিউইদের বিপক্ষে ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার একাদশে এমনিতেই একটি পরিবর্তন থাকার কথা ছিল। তবে পরিবর্তন এল দুটি। ওপেনার ম্যাথু শর্ট চোটে পড়ায় দলে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার কুপার কোনোলিকে সরাসরি একাদশে রেখেছে অজিরা। পেসার স্পেনসার জনসনকে বাদ দিয়ে অ্যাডাম জাম্পার সঙ্গে আরে লেগ স্পিনার তানভীর সাঙ্ঘাকে রাখা হয়েছে। দুবাইয়ের উইকেট থেকে সহায়তা পেতে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেনেরাও পার্টটাইম স্পিনে কাবু করতে পারেন ভারতীয় ব্যাটারদের। অস্ট্রেলিয়াও একাদশে ভারতের মতো দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে—বেন ডারশুইসের সঙ্গে আছেন নাথান এলিস।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, কুপার কোনোলি জস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান এলিস, তানভীর সঙ্ঘা ও অ্যাডাম জাম্পা।

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে