মোহাম্মদ আমিরের সঙ্গে রমিজ রাজার সম্পর্কটা যে সাপে-নেউলে ছিল সেটার প্রমাণ আরেকবার পাওয়া গেল। সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক পিসিবির সভাপতি এবং ব্যাটার জানিয়েছেন, আমিরকে আর পাকিস্তান দলে খেলতে দেওয়া উচিত নয়।
কিছুদিন আগে অবসর ভেঙে পাকিস্তান দলের ১০ দিনের আর্মি ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন আমির। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই ক্যাম্প করছে পাকিস্তান। দলে পুনরায় সুযোগ পাওয়ার জন্য যখন নিজেকে তৈরি করছেন আমির ঠিক তখনই এমন মন্তব্য করলেন রমিজ রাজা। সাবেক সভাপতি বলেছেন, ‘আমির সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি খুবই সোজা। ক্রিকেটকে ঠিক করার শপথ নিইনি। তবে বিশ্বাস করি সমাজ এবং সমর্থকদের বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ। যখন সে ফিক্সিং করেছিল তখন আমি লর্ডসের প্রেসবক্সে ছিলাম। ফিক্সারদের চিন্তিত করার পর মন্তব্য করায় সে সময় আমার প্রতি তীব্র ঘৃণা বর্ষিত হয়েছিল। সে সময় মিডিয়া থেকে যত সমালোচনা সহ্য করতে হয়েছে তা কখনো ভুলতে পারব না।’
ফিক্সার আমিরকে তাই কখনো জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন রমিজ রাজা। এমনকি নিজের ছেলেও যদি এমন কর্মকাণ্ড করত তাঁকেও মেনে নিতে না বলে জানিয়েছেন সাবেক ব্যাটার। তিনি বলেছেন, ‘পৃথিবীর যেখানেই এমন কলঙ্কিত ক্রিকেটাররা আছেন তারা সবাই বহিষ্কৃত হয়েছেন। আমি কিছুটা সহানুভূতিশীল হলেও আমাদের বইয়ে ক্ষমা নামে কোনো শব্দ নেই। আল্লাহ না করুক, আমার ছেলেও যদি এমন কিছু করত তাহলে তাকেও অস্বীকার করতাম।’
২০১০ সালে লর্ডসের টেস্টে মোহাম্মদ আসিফ, সালমান বাটের সঙ্গে ম্যাচে ফিক্সিং করেছিলেন আমির। সেই ঘটনার পর সবাই নিষিদ্ধ হয়েছিলেন। পরে নিষেধাজ্ঞা কাটিয়ে বাকি দুজন জাতীয় দলে সুযোগ না পেলেও আমির পেয়েছিলেন। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সদস্যেও ছিলেন। তবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েন। পরে হঠাৎ করেই ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে