
ওভারপ্রতি ৬-ওপর রানরেটে ব্যাটিং করছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা বাংলাদেশের স্কোরবোর্ডে মনে হচ্ছিল ৩০০ রান সময়ের ব্যাপার। কিন্তু হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে তামিমের দল লড়াই করার মতো স্কোর করতে পারেনি।
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। দুবাইয়ে আইসিসি একাডেমিতে দুই দল আজ খেলছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। দারুণ শুরুর পরও মাঝপথে কক্ষচ্যুত হয়ে পড়ে বাংলাদেশের যুবারা। ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভারও। লঙ্কানদের ২২৬ রানের লক্ষ্য দিয়েছে তামিমের দল।
দুবাইয়ে আইসিসি একাডেমিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক বিমাথ দিনরারা। আগে পেয়ে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১৩তম ওভারের তৃতীয় বলে আবরারকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান পেসার রাসিত নিমসারা। ৩৬ বলে চারটি করে চার ও ছক্কায় ৪৯ রান করেন আবরার। তাঁর বিদায়ের পর আরেক ওপেনার রিফাতও (৩৬) দ্রুত বিদায় নিয়েছেন।
দুই ওপেনারের দ্রুত বিদায়ে ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০৩ রানে পরিণত হয় বাংলাদেশ। তামিমের দলের রানরেট তখন ৬.২৪। রান তোলার গতি এরপর কমতে থাকলেও সাবলীলভাবে এগোতে থাকেন অধিনায়ক তামিম ও কালাম সিদ্দিকী। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তাঁরা (তামিম-কালাম)। ২৯তম ওভারের তৃতীয় বলে তামিমকে বোল্ড করে জুটি ভাঙেন লঙ্কান বাঁহাতি স্পিনার বিরান চামুদিতা।
৪৮ বলে ২৯ রান করা তামিমের বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৬৯ রানে শেষ ৮ উইকেট হারিয়ে তামিমের দল ৪৬.৩ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায়। ওপেনার আবরারের ৪৯ রানই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোর। লঙ্কান স্পিনার কাবিজা গামাগে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন নিমসারা ও চামুদিতা। দুলনিত সিগেরা নিয়েছেন ১ উইকেট। দুবাইয়ে আইসিসি একাডেমিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে। যে দল হেরে যাবে, সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩৬ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিচিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
৩ ঘণ্টা আগে