
শেষ টি-টোয়েন্টিতে আক্ষরিক অর্থেই নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। লিটন দাসের দলকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ব্ল্যাক ক্যাপসরা। তাতে সিরিজ হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে স্বাগতিক দর্শকদের। যেটা ছুঁয়ে গেছে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলিকে। ম্যাচ শেষে বাংলাদেশি দর্শকদের কাছে রীতিমতো দুঃখপ্রকাশ করেছেন তিনি।
কেলি বলেন, ‘এখানকার (বাংলাদেশের) পরিবেশ অসাধারণ ছিল। দর্শকরা নিয়মিত মাঠে এসেছে, চিৎকার করেছে। ক্রিকেটের প্রতি তাদের আবেগ অনেক বেশি। এমনকি বৃষ্টি শেষেও মাঠে দর্শক এসেছে। বাংলাদেশের মানুষজন দারুণ। আমরা খুব ভালো সময় পার করেছি। প্রতি ম্যাচেই গ্যালারি প্রায় পরিপূর্ণ ছিল। তাদের (বাংলাদেশি দর্শক) আনন্দ ব্যাঘাত ঘটানোয় আমরা দুঃখিত। আমরা ম্যাচটা জিতেছি। তারা ক্রিকেটকে ভালোবাসে। এদিক থেকে বলব যে, তাদের আনন্দ দিতে পেরেছি।’
বাংলাদেশ দলের প্রশংসা করে কেলি বলেন, ‘বাংলাদেশের দুটি বোলিং আক্রমণ ভিন্ন ছিল। উভয় দলই দারুণ। দুই সিরিজে তারা ভিন্ন ধাঁচের বোলার খেলিয়েছে। একটি সিরিজে একটি বোলিং ইউনিটের বিপক্ষে খেলে অভ্যস্ত হয়ে তিন ম্যাচ পর পুরো বোলিং আক্রমণ পরিবর্তন হলে কাজটা কঠিন হয়ে যায়। এখানে বাড়তি অভিজ্ঞতা হয়েছে আমাদের। তবে সবাই বেশ ভালো বোলার এবং তারা নিজেদের ক্লাস দেখিয়েছে।’
প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায়। শেষ ম্যাচ পরিত্যক্ত না হলেও পুরো ২০ ওভার খেলা হয়নি। পুনঃনির্ধারিত ১৫ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। রান তাড়ায় ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। নিজেদের জয়ের জন্য বৃষ্টি উপকারে এসেছে বলে মনে করছেন কেলি।
কেলি বলেন, ‘অনেক জরুরি ছিল (বৃষ্টি আসা)। টসের আগে আমরা কথা বলেছিলাম, বৃষ্টির আগে ভেবেছিলাম প্রথমে ব্যাট করব, পরে ভাবলাম না আগে বোলিং করা দরকার। বৃষ্টি পরে আসায় এই ব্যাপারটা কাজে লেগেছে, আমাদের সাহায্য করেছে। মাঠে নামার পর ১৫ ওভারে ম্যাচ চলে আসলে কাজটা আসলে বেশ কঠিন হয়ে যায়। শুরু থেকেই ১৫ ওভারের ম্যাচ জানলে হয়তো আগে থেকেই কিছুটা চড়াও হয়ে ব্যাট চালাতেন। এই কারণেই টসের সিদ্ধান্তটা এবং সেটি আমাদের পক্ষেই এসেছে।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে