চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না কেইন উইলিয়ামসনের। প্রায় সময়ই শোনা যায় উইলিয়ামসনের চোটে পড়ে মাঠ ছাড়ার কথা। পাকিস্তানের বিপক্ষে আজও দেখা গেছে এমন ঘটনা।
পাকিস্তানের বিপক্ষে আজ হ্যামিলটনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছে নিউজিল্যান্ড। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকা নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়েছে ষষ্ঠ ওভারে। ৫.১ ওভারে কিউইদের স্কোর ১ উইকেটে ৫৯ রান হওয়ার পর ব্যাটিংয়ে নামেন উইলিয়ামসন। ওপেনার ফিন অ্যালেনের সঙ্গে উইলিয়ামসনের জুটিটা দারুণ জমে গিয়েছিল। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৫২ রানের জুটি গড়েন উইলিয়ামসন-অ্যালেন। এর পরই বাধে বিপত্তি। দশম ওভারে রান নিতে গিয়ে মনে হয়েছে তিনি হ্যামস্ট্রিংয়ে মারাত্মক ব্যথা অনুভব করেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ১১তম ওভার শুরু হওয়ার আগেই। মাঠ ছাড়ার আগে ১৫ বলে ২৬ রান করেন।
চোটে পড়ায় ফিল্ডিংও তিনি করবেন না বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ব্ল্যাকক্যাপস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘কেইন উইলিয়ামসন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ে ফিরবেন না। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাঁর মাঠে নামা হচ্ছে না। দশম ওভারে রান নিতে গিয়ে চোটে পড়ে আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন।’
উইলিয়ামসন নিয়মিত বিরতিতে চোটে পড়ছেন ২০২৩ সাল থেকেই। গত বছর আইপিএলে তিনি খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেই লিগামেন্টের মারাত্মক চোটে পড়েন। যার ফলে ২০২৩ বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে ঝুঁকি ছিল। তবু বিশ্বকাপে তিনি খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে উইলিয়ামসন ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। ১০৭ বলে ৭৮ রান করে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাতে আবার ৪ ম্যাচ বিরতিতে খেলতে নামতে হয়েছিল নিউজিল্যান্ডের এই ব্যাটারকে। ভারতে অনুষ্ঠিত গত বছরের বিশ্বকাপে ৪ ম্যাচে ৮৫.৩৩ গড়ে করেন ২৫৬ রান। টুর্নামেন্টে ৩টি ফিফটি করেছিলেন তখন।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে