
হেডিংলিতে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছে এই টেস্ট। এমন সময়ে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্তকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আম্পায়ারের প্রতি অসদাচরণের কারণে পন্তকে তিরস্কার করেছে আইসিসি। তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন তিনি। মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস পন্তের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্ট দেন পন্তকে। আইসিসি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।
পন্তের বাজে আচরণের ঘটনা হেডিংলি টেস্টের তৃতীয় দিনে। সেদিন প্রথম ইনিংসে ব্যাটিং করছিল ইংল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৬১তম ওভার শেষে ঘটে সেই ঘটনা। ‘গেজ’ (বলের আকার পরিমাপের বস্তু) দিয়ে আম্পায়াররা বলের আকৃতি ও আকার ঠিক আছে কি না, সেটা পরীক্ষা করছিলেন। আম্পায়াররা এরপর বল না পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অসন্তুষ্ট পন্ত এরপর আম্পায়ারদের সামনে বল মাটিতে ছুড়ে মেরেছিলেন। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসে পন্ত এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন।
আইসিসির আচরণ বিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে ক্রিকেটারের নামের পাশে। হেডিংলি টেস্টে আনুষ্ঠানিক তিরস্কার পাওয়া পন্ত দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ১৩৪ ও ১১৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম টেস্টে ৩৭১ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২১ রান করে ফেলেছে। আজ শেষ দিনে জিততে হলে স্বাগতিকদের আরও ৩৫০ রান করতে হবে। ভারতকে নিতে হবে ১০ উইকেট।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে